ছবি: আমার বাঙলা
জাতীয়

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

নিজস্ব প্রতিনিধি

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি ফাউন্ডেশন’-এর আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে। গত ৩০ জুলাই ঢাকার 'ওয়াটারফল রেস্টুরেন্ট অ্যান্ড কনভেনশন হলে' আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সংস্থাটির আত্মপ্রকাশ ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট মডেল ও নৃত্যশিল্পী রুমী করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পারফেক্ট ইলেকট্রনিক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা গোলাম শাহরিয়ার কবির।

এছাড়া উপস্থিত ছিলেন জিডো অ্যাসোসিয়েটসের চেয়ারম্যান নাঈম হোসেন, সি ফাউন্ডেশনের পরিচালক শাহিনুর ইসলাম সাবা সহ বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিকবৃন্দ।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, একটি অলাভজনক সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান হিসেবে পরিবেশ সুরক্ষা, সুবিধাবঞ্চিত মানুষের শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ এবং তরুণদের দক্ষতা উন্নয়নে কাজ করবে সি ফাউন্ডেশন।

তাদের পক্ষ থেকে আরও জানানো হয়, জিডো অ্যাসোসিয়েটসের সামাজিক দায়বদ্ধতামূলক কার্যক্রমকে আরও সুসংগঠিত ও বিস্তৃত পরিসরে পরিচালনা করাই এই ফাউন্ডেশনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা আবু তালেব এবং ব্যবস্থাপনা পরিচালক আবদুল্লাহ আল নোমান বলেন, “জিডো অ্যাসোসিয়েটস শুরু থেকেই সামাজিক দায়িত্ববোধকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আসছে। 'সি ফাউন্ডেশন'-এর মাধ্যমে আমরা টেকসই উন্নয়ন ও মানবিক সেবামূলক কার্যক্রম আরও বড় পরিসরে পরিচালনা করতে চাই, যা সমাজে একটি দীর্ঘস্থায়ী ও ইতিবাচক পরিবর্তন আনতে ভূমিকা রাখবে।”

'সি ফাউন্ডেশন'-এর উদ্যোগে আগামী ২০ থেকে ২২ আগস্ট তিন দিনব্যাপী মেলা:

উদ্বোধনী অনুষ্ঠানে ফাউন্ডেশনের পক্ষ থেকে ভবিষ্যৎ কর্মপরিকল্পনা তুলে ধরা হয়। একই সাথে ঘোষণা করা হয়, আগামী ২০, ২১ ও ২২ আগস্ট ২০২৬ ঢাকার বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে তিন দিনব্যাপী 'নারী উদ্যোক্তা মেলা ও ক্রেতা-বিক্রেতা সম্মেলন ২০২৬' অনুষ্ঠিত হবে।

সংবাদকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি এবং জিডো অ্যাসোসিয়েটসের উর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে কেক কাটা ও উদ্বোধনী স্মারক প্রদানের মধ্য দিয়ে এই অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

আমার বাঙলা/ জামান

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

ফুটবল কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসিকে ঘিরে শোকের আবহ

ফুটবল বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার ও এসি মিলানের...

বিভিন্ন সেবার নতুন ফি নির্ধারণ করল ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ নির্বাচন কমিশনের...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

আইন সংস্কারে জুলাই সনদই হবে পথনির্দেশক: আইনমন্ত্রী

আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, আইন সংস্কার কমিশনের স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা