হামাসের হাতে বন্দি জিম্মিদের মুক্তির দাবিতে মিছিল, ছবি : সংগৃহীত
আন্তর্জাতিক

আজ ৬০২ ফিলিস্তিনি বন্দির বিনিময়ে ৬ ইসরায়েলি জিম্মি মুক্ত হচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

হামাসের হাতে আটক ছয় ইসরায়েলি জিম্মিকে গাজায় মুক্তি দেওয়ার কথা রয়েছে আজ শনিবার (২২ ফেব্রুয়ারি)। এর বিনিময়ে ইসরায়েলের কারাগারে আটক ৬০২ জন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়া হবে। বন্দি বিনিময়ের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ও গাজা। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

গত মাসে চুক্তি হওয়া অস্ত্রবিরতির প্রথম ধাপে ৩৩ জিম্মির মুক্তি পাওয়ার কথা। এদের মধ্যে শেষ জীবিত ছয়জনকে আজ স্থানীয় সময় সকাল সাড়ে আটটায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছেন হামাসের কর্মকর্তারা।

এদিকে ভুলভাবে শনাক্ত করা একটি মরদেহ ফেরত পাঠানোর ঘটনা নিয়ে ওঠা অভিযোগ এই দুর্বল অস্ত্রবিরতিকে বিপদের মুখে ফেলেছে।

চার জিম্মি ২৭ বছর বয়সী এলিয়া কোহেন , ৪০ বছর বয়সী তাল শোয়াম, ওমর শেম টভের বয়স ২২ বছর এবং ২৩ বছর বয়সী ওমর ওয়েনকার্ট ২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলার সময় হামাস যোদ্ধাদের হাতে বন্দি হন।

অন্য দুজন ৩৬ বছর বয়সী হিশাম আল-সাইয়েদ এবং ৩৯ বছর বয়সী অ্যাভেরা মেঙ্গিস্টু প্রায় এক দশক আগে অনির্দিষ্ট পরিস্থিতিতে আলাদাভাবে গাজায় প্রবেশ করার পর থেকে হামাসের হেফাজতে রয়েছেন।

বিনিময়ে ইসরায়েলি কারাগারে আটক ৬০২ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা