আগামী বছরের জুলাইয়ের মধ্যেই স্থানীয় সরকার কাঠামোর পাঁচটি নির্বাচন—ইউনিয়ন, পৌরসভা, উপজেলা, জেলা পরিষদ ও সিটি করপোরেশন—সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে। এ বিষয়ে আগামী সপ্তাহে নির্বাচন কমিশনের (ইসি) সঙ্গে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে ঢাকায় নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিষ্টিয়ান ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান তিনি।
প্রতিমন্ত্রী বলেন, এসব নির্বাচনের তফসিল ও ভোটের তারিখ নির্বাচন কমিশনই নির্ধারণ করবে।
এদিকে ডেনমার্কের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের বিষয়ে মীর শাহে আলম জানান, রাজধানীর পানি সরবরাহ ব্যবস্থাপনায় সহযোগিতা করতে আগ্রহী ডেনমার্ক। পাশাপাশি রোহিঙ্গাদের সহায়তায় দেশটি ১০০ কোটি টাকা অর্থ সহায়তা দেবে।
আমার বাঙলা/ রাব্বি