সংগৃহিত
খেলা
টি-টোয়েন্টি বিশ্বকাপ

অস্ট্রেলিয়াকে হারালো আফগানিস্তান

ক্রীড়া ডেস্ক : অস্ট্রেলিয়ার বিপক্ষে পেসার গুলবাদিন নাইবের বোলিং নৈপুন্যে ঐতিহাসিক জয়ের নজির গড়েছে আফগানিস্তান। চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে গ্রুপ-১এ নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ আফগানরা ২১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়াকে। আন্তর্জাতিক ক্রিকেটে তিন ফরম্যাট মিলিয়ে ৬বারের দেখায় এই প্রথম অস্ট্রেলিয়াকে হারালো আফগানিস্তান।

এই জয়ে সুপার এইট পর্বে ২ ম্যাচে ২ পয়েন্ট আছে আফগানিস্তানের। একই অবস্থা অস্ট্রেলিয়ারও। এই পর্বে শেষ রাউন্ডের ম্যাচে ভারতের কাছে অস্ট্রেলিয়া হারলে এবং বাংলাদেশের বিপক্ষে জিতলেই সেমিফাইনালে খেলবে আফগানরা। তবে ভারতের বিপক্ষে অস্ট্রেলিয়া জিতলেও, বাংলাদেশের বিপক্ষে জিততেই হবে আফগানিস্তানকে। তখন রান রেট বিবেচনা করা হবে। বর্তমানে অস্ট্রেলিয়ার চেয়ে রান রেটে বেশ পিছিয়ে আফগানরা। সেমিফাইনালে খেলতে হলে পরের ম্যাচে ভারতের বিপক্ষে জিতলেই চলবে অস্ট্রেলিয়ার।

সুপার এইটে ২ ম্যাচ খেলে জয় না পেলে এখনও বিশ^কাপে টিকে আছে বাংলাদেশ। শেষ রাউন্ডের ম্যাচে ভারতের কাছে অস্ট্রেলিয়া হারলে এবং আফগানিস্তানের বিপক্ষে জিতলে সেমির দৌড়ে থাকবে বাংলাদেশ। তখন রান রেট বিবেচনায় বসতে হবে বাংলাদেশ, অস্ট্রেলিয়া ও আফগানিস্তানকে।

সেন্ট ভিনসেন্টে টস হেরে প্রথমে ব্যাট করে নেমে আফগানিস্তানকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রহমানুল্লাহ গুরবাজ ও ইব্রাহিম জাদরান। উদ্বোধনী জুটিতে ৯৫ বলে ১১৮ রান যোগ করেন তারা। এবারের বিশ্বকাপে এই নিয়ে তৃতীয়বার শতরানের জুটি গড়লেন গুরবাজ ও ইব্রাহিম।

জুটি গড়ার পথে টি-টোয়েন্টি ক্যারিয়ারে গুরবাজ দশম ও ইব্রাহিম অষ্টম হাফ-সেঞ্চুরি পূর্ন করেন।

১৬তম ওভারে গুরবাজকে থামিয়ে আফগানিস্তানের উদ্বোধনী জুটি ভাঙ্গেন টি-টোয়েন্টি এক নম্বর অলরাউন্ডার অস্ট্রেলিয়ার পেসার মার্কাস স্টয়নিস। ৪টি করে চার-ছক্কায় ৪৯ বলে ৬০ রান করেন গুরবাজ। ১৭তম ওভারে অস্ট্রেলিয়া স্পিনার জাম্পার শিকার হন ৬টি চারে ৪৮ বলে ৫১ রান করা ইব্রাহিম।

দুই ওপেনারের দুর্দান্ত শুরুর পরও বড় সংগ্রহ পায়নি আফগানিস্তান। কারন এ ম্যাচেও হ্যাটট্রিক করেছেন অস্ট্রেলিয়ার পেসার প্যাট কামিন্স। ১৮তম ওভারের শেষ বলে আফগানিস্তানের অধিনায়ক রশিদ খানকে এবং শেষ ওভারের প্রথম দুই বলে করিম জানাত ও নাইবকে আউট করে টানা দ্বিতীয় ম্যাচে হ্যাটট্রিক করেন কামিন্স। আগের ম্যাচে বাংলাদেশের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন তিনি।

টি-টোয়েন্টি ক্রিকেটে ইতিহাসে প্রথম বোলার হিসেবে টানা দুই ম্যাচে হ্যাট্টিকের রেকর্ড গড়লেন কামিন্স। তবে আন্তর্জাতিক ক্রিকেটে এটি দ্বিতীয় ঘটনা। এর আগে ১৯৯৯ সালে শ্রীলংকার বিপক্ষে টানা দুই টেস্টে হ্যাটট্রিক করেছিলেন পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরাম। এছাড়া টি-টোয়েন্টি বিশ্বকাপে প্রথম বোলার হিসেবে এখন দু’টি হ্যাট্টিকের মালিক কামিন্স। ওয়ানডে বিশ্বকাপে দু’টি হ্যাট্টিক আছে শ্রীলংকার পেসার লাসিথ মালিঙ্গার।

কামিন্সের তোপে শেষ ৫ ওভারে ৬ উইকেটে মাত্র ২৯ রান যোগ করতে পারে আফগানিস্তান। শেষ পর্যন্ত ৬ উইকেটে ১৪৮ রানের সংগ্রহ পায় তারা। অস্ট্রেলিয়ার পক্ষে ২৮ রানে কামিন্স ৩টি ও জাম্পা ২টি উইকেট নেন।

১৪৯ রানের টার্গেটে খেলতে নেমে পাওয়ার প্লেতে ৩৩ রানে ৩ উইকেট হারায় অস্ট্রেলিয়া। ওপেনার ট্রাভিস হেডকে শূণ্য হাতে এবং তিন নম্বরে নামা অধিনায়ক মিচেল মার্শকে ১২ রানে বিদায় দেন আফগানিস্তানের পেসার নাভিন উল হক। চতুর্থ উইকেটে গ্লেন ম্যাক্সওয়েল ও স্টয়নিসের ৩২ বলে ৩৯ রানের জুটিতে শুরুর ধাক্কা কাটিয়ে উঠে অস্ট্রেলিয়া। গত ওয়ানডে বিশ^কাপে ১২৮ বলে অপরাজিত ২০১ রান করে আফগানিস্তানের নিশ্চিত জয় ছিনিয়ে নিয়েছিলেন ম্যাক্সওয়েল।

১১তম ওভারে স্টয়নিসকে ১১ রানে আউট করে আফগানিস্তাকে গুরুত্বপূর্ণ ব্রেক-থ্রু এনে দেন নাইব। এরপর আরও ৩ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে হারের মুখে ঠেলে দেন নাইব।

টিম ডেভিডকে ২, ৬টি চার ও ৩টি ছক্কায় ৪১ বলে ৫৯ রান করা ম্যাক্সওয়েলকে এবং কামিন্সকে ৩ রানে বিদায় দেন নাইব। এতে ১১১ রানে অষ্টম উইকেট হারায় অস্ট্রেলিয়া।

শেষ পর্যন্ত ১৯ দশমিক ৪ ওভারে ১২৭ রানে গুটিয়ে ম্যাচ হারে অস্ট্রেলিয়া। এই হারে বিশ^কাপের ইতিহাসে সবচেয়ে বেশি টানা ৮ ম্যাচ জয়ের রেকর্ড থামলো অসিদের।

আফগানিস্তানের পক্ষে ৪ ওভার বোলিংয়ে ২০ রান করে খরচ করে নাইব ৪টি এবং নাভিন ৩টি উইকেট নেন।

সংক্ষিপ্ত স্কোর :

আফগানিস্তান : ১৪৮/৬, ২০ ওভার (গুরবাজ ৬০, ইব্রাহিম ৫১, কামিন্স ৩/২৮)।

অস্ট্রেলিয়া : ১২৭/১০, ১৯.২ ওভার (ম্যাক্সওয়েল ৫৯, মার্শ ১২, নাইব ৪/২০)।

ফল : আফগানিস্তান ২১ রানে জয়ী।

ম্যাচ সেরা: গুলবাদিন নাইব(আফগানিস্তান)।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা