ছবি: সংগৃহীত
খেলা

 অস্ট্রেলিয়াকে কে ২৩ রানে হারিয়ে বিশ্বকাপে জিম্বাবুয়ের চমক

আমার বাঙলা ডেস্ক

চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় চমক দেখা জিম্বাবুয়ে। সাবেক বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে কে ২৩ রানে হারিয়ে টুর্নামেন্টে নিজেদের শক্ত অবস্থান জানান দিল সিকান্দার রাজার দল।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে এ টস জিতে অস্ট্রেলিয়ার অধিনায়ক ট্রাভিস হেড জিম্বাবুয়েকে ব্যাটিংয়ে পাঠান। সুযোগটা দারুণভাবে কাজে লাগায় আফ্রিকার দলটি। নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে তারা তোলে ১৬৯ রান।

শুরুটা ছিল আত্মবিশ্বাসী। ওপেনিং জুটিতে আসে ৬১ রান। ২১ বলে ৩৫ রান করে বিদায় নেন ওপেনার তাদিয়ানসে মারুমানি । এরপর ইনিংস গড়ে রায়ান বার্লকে কে সঙ্গে নিয়ে তিনি যোগ করেন ৭০ রান। বার্ল ৩০ রানে থামলেও বেনেট থামেননি। শেষদিকে অধিনায়ক সিকান্দার রাজাকে -কে নিয়ে দলকে বড় সংগ্রহ এনে দেন। ৫৬ বলে ৭ চারসহ অপরাজিত ৬৪ রান করেন বেনেট, আর ২৫ রানে অপরাজিত থাকেন রাজা। অস্ট্রেলিয়ার হয়ে একটি করে উইকেট নেন মার্কাস স্টোয়নিস ও ক্যামেরন গ্রিন

১৭০ রানের লক্ষ্য তাড়া করতে নেমেই ধাক্কা খায় অজিরা। পাওয়ার প্লেতেই চার উইকেট তুলে নেন মুজারাবানি ও ইভান্স। চাপে পড়ে যাওয়া দলকে টেনে তোলার চেষ্টা করেন গ্লেন ম্যাক্সওয়েল ও ম্যাট রেনশো । তাদের জুটিতে আসে ৭৭ রান। তবে ম্যাক্সওয়েল ৩১ রানে ফিরলে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি জিম্বাবুয়ের হাতে চলে যায়।

রেনশো লড়াই চালিয়ে গিয়ে ব্যক্তিগত অর্ধশতক পূর্ণ করেন এবং দলীয় সর্বোচ্চ ৬৫ রান করেন। ট্রাভিস হেড করেন ১৭ রান। বাকি ব্যাটাররা কেউই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মুজারাবানি ৪টি ও ব্র্যাড ইভান্স ৩টি উইকেট নিয়ে অস্ট্রেলিয়ার ইনিংস গুঁড়িয়ে দেন।

এই জয়ের ফলে ‘বি’ গ্রুপের পয়েন্ট টেবিলে দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে উঠে এসেছে জিম্বাবুয়ে। সমান পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে শ্রীলঙ্কা । দুই পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে অস্ট্রেলিয়া। আর নিচের দুই স্থানে রয়েছে আয়ারল্যান্ড ও ওমান।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বাজারে ইলিশ, দাম নাগালের বাইরে

বর্ষার ভরা মৌসুমে বাজারে ইলিশের সরবরাহ থাকলেও চড়া দামের কারণে সাধারণ ক্রেতাদে...

মক্কা জোটের পর ফ্রান্সের সঙ্গেও প্রতিরক্ষা চুক্তি সৌদির

তুরস্ক ও পাকিস্তানের সঙ্গে ‘মক্কা জোট’ গঠনের পর এবার ফ্রান্সের সঙ...

যুক্তরাষ্ট্রের ৭০০ পণ্যে কানাডার ৫০% শুল্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান বাণিজ্যযুদ্ধের অংশ হিসেবে দেশটির প্রায় ৭০০ পণ্যের...

বৃহস্পতিবার বসছে সংসদের তৃতীয় অধিবেশন

বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৩টায় বসছে জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন। ইতোমধ্যে অ...

ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সৌজন্য সাক্ষাৎ

ভুটানের রাজা জিগমে খেসার নামগে ওয়াংচুককে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর...

সাভারে ডিবির পৃথক অভিযানে ৮ ছিনতাইকারী-মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সাভার ও আশুলিয়ায় পৃথক অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী ও ডাকাত দলের পাঁচ সদস্...

ঈশ্বরদীতে পূর্ণিমা ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

পূর্ণিমার আলোয় নির্ভুল রোগ নির্ণয়’—এই অঙ্গীকার নিয়ে অত্যাধুনিক চি...

১৫ মামলায় খালাস মির্জা আব্বাস

দীর্ঘদিন ধরে চলা দুর্নীতির অভিযোগসংক্রান্ত ১৫টি মামলায় খালাস পেয়েছেন বিএনপির...

সাটুরিয়ায় ভেজাল সার ব্যবসায়ীকে ২ লাখ টাকা জরিমানা

মানিকগঞ্জের সাটুরিয়ায় ভেজাল ডিএপি (ডাই-অ্যামোনিয়াম ফসফেট) সার বিক্রির দায়ে এক...

হানিয়া আমিরের ভিডিও ভাইরাল, তুমুল আলোচনা!

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে ঘিরে নতুন করে আলোচনায় পাকিস্তান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা