সংগৃহিত
খেলা

হাসপাতালে ভর্তি মৃত্যুঞ্জয় চৌধুরী

ক্রীড়া ডেস্ক: বেশ কিছুদিন ধরেই অসুস্থ তরুণ অলরাউন্ডার মৃত্যুঞ্জয় চৌধুরী। অসুস্থতা বেড়ে যাওয়ায় তাকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। মৃত্যুঞ্জয়ের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে এডমিনের বরাত দিয়ে জানানো হয়েছে এ তথ্য।

বুধবার বিকেলে মৃত্যুঞ্জয়ের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এডমিনের করা পোস্টটিতে ক্রিকেটারের সুস্থতার জন্য দোয়া চেয়ে লেখা হয়েছে, 'মোহাম্মদ মৃত্যুঞ্জয় বেশ কিছু দিন ধরে অসুস্থ এবং হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছে। সবাই তার জন্য দোয়া করবেন যাতে সে দ্রুত সুস্থ হয়ে ফিরতে পারে।'

এবারের বিপিএলে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলার কথা ছিল এই পেস বোলিং অলরাউন্ডারের। এখন পর্যন্ত কোনো ম্যাচে দেখা যায়নি তাকে। এরই মধ্যে এলো অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির খবর।

২০২২ বিপিএলে নিজের অভিষেক ম্যাচেই হ্যাটট্রিকের কীর্তি গড়ে আলোচনায় উঠে এসেছিলেন মোহাম্মদ মৃত্যুঞ্জয় চৌধুরী। এরপর জাতীয় দলের হয়ে একটি ওয়ানডে ও টি-টোয়েন্টিও খেলেছেন। তবে আশানুরূপ পারফরম্যান্স করতে না পারায় জাতীয় দল থেকে ছিটকে পড়েন অল্প সুযোগ পেয়েই।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

যুবদল কমিটি নিয়ে ফের অসন্তোষ, এনির সঙ্গে পদবঞ্চিতদের বৈঠক

যুবদলের সদ্য ঘোষিত কেন্দ্রীয় কমিটি নিয়ে চলমান অসন্তোষের মধ্যে আবারও বিএনপির য...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা