জাতীয়

অবকাশকালীন বিচারকার্য পরিচালনা, হাইকোর্টে ২৬ বেঞ্চ

নিজস্ব প্রতিবেদক: ৩ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত শুরু হওয়া অবকাশকালীন ছুটিতে হাইকোর্টে বিচারকাজ পরিচালনার জন্য দুই পর্বে ২৬টি বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী।
এ বিষয়ে হাইকোর্ট বিভাগের ডেপুটি রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. মিজানুর রহমানের স্বাক্ষরে গত ৩১ আগস্ট এ সংক্রান্ত দু’টি বিজ্ঞপ্তি সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

প্রথম পর্বের জন্য ১৫টি অবকাশকালীন বেঞ্চ: আগামী ৩ থেকে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত প্রথম পর্বের জন্য প্রধান বিচারপতি ১৫টি হাইকোর্ট বেঞ্চ গঠন করে দিয়েছেন। তার মধ্যে ১২টি দ্বৈত ও ৩টি একক বেঞ্চ।

দ্বিতীয় পর্বের জন্য ১১টি অবকাশকালীন বেঞ্চ: আগামী ২০ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী অবকাশের দ্বিতীয় পর্বের জন্য প্রধান বিচারপতি ১১টি বেঞ্চ গঠন করে দিয়েছেন। তার মধ্যে ৭টি দ্বৈত ও ৪টি একক বেঞ্চ।

৩ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত (সুপ্রিম কোর্টের অবকাশ, সরকারি ছুটি ও সাপ্তাহিক ছুটি) সুপ্রিম কোর্টের নিয়মিত বিচারিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এ সময়ে জরুরি মামলা সংক্রান্ত বিষয়াদি নিষ্পত্তি ও বিচারিক কার্যক্রম পরিচালনার জন্য হাইকোর্ট বিভাগে সুনির্দিষ্ট বিচারিক এখতিয়ার দিয়ে অবকাশকালীন এই ২৬ বেঞ্চ গঠন করে দিয়েছেন প্রধান বিচারপতি।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা