খেলা

সাকিবের ভাবনায় কেবল এশিয়া কাপ

ক্রীড়া প্রতিবেদক : আর কয়েকদিন বাদেই শুরু এশিয়া কাপ। বিশ্বকাপেরও আর মাস খানেক বাকি। আসন্ন দুটি বড় টুর্নামেন্টকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ। তবে এখন সাকিবের ভাবনাজুড়ে শুধুই এশিয়া কাপ। এরপরই বিশ্বকাপ নিয়ে ভাবতে চান টাইগার অধিনায়ক।

শনিবার (২৬ আগস্ট) মিরপুরে আয়োজিত সংবাদ সম্মেলনে সাকিব বলেন, এখন সবকিছুতেই এশিয়া কাপের ভাবনা। আরও ছোট করে বলতে গেলে, আফগানিস্তান ও শ্রীলঙ্কা নিয়ে ভাবছি।

বিশ্বকাপ নিয়ে টাইগার অধিনায়ক বলেন, বিশ্বকাপেরটা পরে ভাবা যাবে। দুটি আলাদা টুর্নামেন্ট। এশিয়া কাপে ভালো করলে বিশ্বকাপ ভালো হয়ে যাবে, এমনটা নয়। আবার এখানে খারাপ করলেও, পরবর্তী ধাপে খারাপ হয়ে যাবে না।

প্রস্তুতি কেমন হলো? এমন প্রশ্নে সাকিব বলেন, ‘সবার খুব ভালো প্রস্তুতি হয়েছে। এবাদতের ইনজুরি কিছুটা সেটব্যাক। কারণ সে আমাদের দলের গুরুত্বপূর্ণ বোলার। তারপরও আমার কাছে মনে হয় যে ধরনের প্রস্তুতি এবং যে স্কোয়াড হয়েছে, মনে হয় অনেকদূর যেতে পারবো। আমরা একটা একটা ম্যাচ করে এগোতে চাই।’

ওয়ানডেতে ২০১১ বিশ্বকাপে সাকিবের নেতৃত্বে বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। সেই সাকিব আর আজকের সাকিব নিয়েও অবশ্য বেশি কিছু বলেননি এই টাইগার দলপতি, ‘বিশ্বকাপ…যদিও অনেক অল্প বয়স ছিল। এখন যেহেতু অনেক বড় একটা অভিজ্ঞতা আছে, সেদিক থেকে অনেক ভালো একটা দল। আমাদের ভালো করার সম্ভাবনাটাও অনেক বেশি।’

দল নিয়ে বেশ আশাবাদী সাকিব, আস্থা আছে সবার ওপরেই, ‘কিছু নতুন খেলোয়াড় এসেছে। আমার সম্পর্কে ওদের ধারণা আছে। মানিয়ে নিতে খুব একটা কষ্ট হবে না। সবাই জানে, কার কী করতে হবে। আমরা যে সংস্কৃতি তৈরি করার চেষ্টা করছি, সেদিক থেকে যার যে দায়িত্ব, তা সবাই বোঝে।’

এবি/জেএইচ

Copyright © Amarbangla

Newsletter

Subscribe to our newsletter and stay updated.

সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

লাইফস্টাইল
বিনোদন
খেলা