জাতীয়

সমুদ্র থেকে তুলে নেওয়া ৭৮ বাংলাদেশির ছবি প্রকাশ করল ভারত

আমার বাঙলা ডেস্ক

সমুদ্র থেকে তুলে নিয়ে যাওয়া ৭৮ বাংলাদেশি জেলে ও নাবিকের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড। ভারতীয় জলসীমায় অননুমোদিত মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়েছে বলে দাবি ভারতের।

মঙ্গলবার (১১ ডিসেম্বর) ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডলে (সাবেক টুইটার) বাংলাদেশি জেলে ও ট্রলারের তিনটি ছবি প্রকাশ করেছে। এতে দেখা গেছে, নৌযানের ডেকের ওপর হাত মাথার পেছনে রেখে হাঁটু গেড়ে বসে আছেন। এসময় নাবিকদের পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে ভারতীয় কোস্টগার্ড সদস্যদের।

অনুমতি ছাড়া ভারতের জলসীমায় প্রবেশ করে মাছ ধরার অভিযোগে তাদের আটক করা হয়েছে দাবি করে ভারতীয় কোস্টগার্ডের জানিয়েছে, দুটি ট্রলার জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়ার জন্য জাহাজগুলো প্যারাদ্বীপে আনা হয়েছে।

ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক নৌযান দুটি হলো, এফভি লায়লা-২ ও এফবি মেঘনা-৫।

ভারতীয় কোস্টগার্ড আটকের বিষয়টি স্বীকার করায় এ বিষয়ে বাংলাদেশ কর্তৃপক্ষকে আইনি প্রক্রিয়ায় উদ্ধারের আহ্বান জানিয়েছেন সিঅ্যান্ডএফ অ্যাগ্রো লিমিটেডের নির্বাহী পরিচালক সুমন সেন।

গত সোমবার খুলনার হিরণ পয়েন্ট এলাকার অদূরে মাছ ধরার সময় তাদের ধরে নিয়ে যায় ভারতীয় কোস্টগার্ড। সংশ্লিষ্টদের দেওয়া তথ্য অনুযায়ী, ৭৯ জনকে ধরে নিয়ে যাওয়া হয়েছে। তবে ভারতীয় কোস্টগার্ড ৭৮ জনের কথা স্বীকার করল।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা