সংগৃহীত ছবি
জাতীয়

পুলিশে বড় রদবদল

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ পুলিশে বড় ধরনের রদবদল করা হয়েছে। দুটি আলাদা প্রজ্ঞাপনের মাধ্যমে একযোগে এসব পুলিশ কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়।

মঙ্গলবার (১৩ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জন নিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে জারি করা হয় এ সংক্রান্ত প্রজ্ঞাপন।

রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহাবুর রহমান শেখ।

প্রজ্ঞাপনে বলা হয়, ঢাকা পুলিশ অধদপ্তরের অতিরিক্ত আইজি তওফিক মাহবুব চৌধুরীকে অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন, ঢাকা সিআইডির অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়াকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি মোহাম্মদ আনোয়ার হোসেনকে খাগড়াছড়ির অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক এপিবিএন ও বিশেষায়িত ট্রেনিং সেন্টার, পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত ডিআইজি এ এফ এম আনজুমান কালামকে অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক, সিআইডির অতিরিক্ত ডিআইজি মো. কামরুল আহসানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক, চট্টগ্রাম আরআরএফ-এর কমান্ড্যান্ট (অতিরিক্ত ডিআইজি) শাহজাদা মো. আসাদুজ্জামানকে পুলিশ অধিদপ্তরের অতিরিক্ত উপপুলিশ মহাপরিদর্শক, খুলনা ৩ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. মাসুদ করিমকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার, বরিশাল মেট্রোপলিটন পুলিশের (বিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিআইজি) হাসান মো. শওকত আলীকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার, সিলেট ৭ এপিবিএনের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) মো. ফরিদুল ইসলামকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার, সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি সৈয়দ হারুন অর রশীদকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের যুগ্ম পুলিশ কমিশনার হিসেবে পদায়ন করা হয়েছে।

অপর একটি প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জয়নুল আবেদীনকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. সাহেদ আল মাসুদকে পুলিশ সুপার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মশিউর রহমানকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. হুমায়ুন কবীরকে সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. রবিউল ইসলামকে পুলিশ সুপার খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মানস কুমার পোদ্দারকে পুলিশ সুপার বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার কাজী মনিরুজ্জামানকে পুলিশ সুপার রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. রাজীব আল মাসুদকে পুলিশ সুপার সিলেট রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার রিফাত রহমান শামীমকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ আশরাফুল ইসলামকে পুলিশ সুপার রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খানকে পুলিশ সুপার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মোহাম্মদ ইকবাল হোসাইনকে পুলিশ সুপার খুলনা রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. মাহবুব উজ জামানকে পুলিশ সুপার ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার এইচ এম আজিমুল হককে পুলিশ সুপার রাজশাহী রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার মো. জসীম উদ্দীন মোল্লাকে পুলিশ সুপার রংপুর রেঞ্জ ডিআইজির কার্যালয়, ডিএমপির উপ-পুলিশ কমিশনার কাজী আশরাফুল আজীমকে পুলিশ সুপার চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে।

সান নিউজ/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা