সংগৃহিত
জাতীয়

আত্মসমর্পণকারী ২৮৪ জলদস্যুকে ঈদ উপহার

নিজস্ব প্রতিবেদক: সুন্দরবনে আত্মসমর্পণকারী ২৮৪ জন জলদস্যুর মধ্যে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বিভিন্ন স্থানে জলদস্যুর মধ্যে এসব ঈদ উপহার সামগ্রী বিতরণ করেন র‌্যাব-৮ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম শোভন।

খুলনা জেলার জিরো পয়েন্টে ২৬ জন, চুকনগর বাজারে একজন, তালা বাজারে তিনজন, শিববাড়ীতে দুইজন, আকড়ঘাটায় দুইজন এবং কয়রা উপজেলায় ১৪ জনকে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী যুবায়ের আলম শোভন এবং মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম ঈদ উপহার তুলে দেন।

সাতক্ষীরার মুন্সিগঞ্জে ৫৫ জন, সদরকোর্টে সাতজনকে ঈদ উপহার দেন এএসপি মো. রেজাউল করিম। এছাড়াও বাগেরহাটের সাইনবোর্ডে ৩০ জন, ভাগায় ৮১ জন, মোংলায় ৬২ জনকে র‌্যাব-৮ এর পক্ষ থেকে ঈদ উপহার দেওয়া হয়।

২০১৬ সালের ৩১ মে থেকে চলমান অপারেশন সুন্দরবনে সর্বমোট ২৭টি বাহিনীর ২৮৪ জন সদস্যের আত্মসমর্পণের মাধ্যমে ২০১৮ সালের ১ নভেম্বর সমাপ্ত হয়। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৮ সালের ১ নভেম্বর সুন্দরবনকে জলদস্যু মুক্ত ঘোষণা করেন। বর্তমানে আত্মসমর্পণকারী জলদস্যুরা পুনর্বাসিত হয়ে স্বাভাবিক জীবন যাপন করছেন।

সরকারের পক্ষ থেকে আত্মসমর্পণকারী সব জলদস্যু/বনদস্যুদের বিরুদ্ধে দায়েরকৃত চাঞ্চল্যকর ও গুরুতর অপরাধের (হত্যা ও ধর্ষণ) মামলা ব্যতীত অন্যান্য সব সাধারণ মামলা সহানুভূতি সহকারে বিবেচনার বিষয়টি চলমান রয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশনায় আত্মসমর্পণের পর ২৮৪ জন জলদস্যুর ভেতর ৮৬ জন সদস্যকে ঘর, ৭৬ জন সদস্যকে মুদি দোকান, ১০৫ জন সদস্যকে গরু এবং ১৬ জন সদস্যকে নৌকা দেওয়া হয়। ভবিষ্যতেও র‌্যাব-৮ এর এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন: মির্জা ফখরুল

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরু...

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

কিশোরগঞ্জের আমিনুল হক সাদীর অনুপ্রেরণার সাফল্যগাথা

কিশোরগঞ্জের একজন সাধারণ বেকার তরুণ থেকে জাতীয় পর্যায়ের শ্রেষ্ঠ যুব সংগঠক হিসে...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা