সংগৃহিত
জাতীয়

সমুদ্রে তেল-গ্যাস অনুসন্ধানে আগ্রহী বহুজাতিক কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, ২০১৬ সালে অফশোরে মাল্টিক্লায়েন্ট সার্ভের কাজ শুরু হয়। টেন্ডার প্রসেস করতে গিয়ে ৩ বছর ও করোনার কারণে ২ বছর পিছিয়ে যায়। তবে এখন গভীর সমুদ্রের ১৩ হাজার কিলোমিটারের ডাটা আমাদের হাতে চলে এসেছে। আমেরিকাসহ বেশ কয়েকটি দেশ এখানে কাজ করতে আগ্রহ দেখিয়েছে।

সোমবার (১১ ফেব্রুয়ারি) রাজধানীর পেট্রোবাংলা ভবনে আয়োজিত অফশোর বিডিং এরাউন্ড শীর্ষক সংবাদ সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, গভীর সমুদ্রে চিহ্নিত ২৪টি ব্লকের বিডিং রাউন্ড আমরা শুরু করতে যাচ্ছি। আমরা চাচ্ছি বিশ্বসেরা প্রতিষ্ঠানগুলো বিডিংয়ে অংশগ্রহণ করুক। ওপেন টেন্ডারের মাধ্যমেই কাজটি করা হবে।

প্রতিমন্ত্রী বলেন, আমরা চাই প্রতিযোগিতামূলকভাবে এই অফশোর বিডিংটি অনুষ্ঠিত হোক। আশা করছি আগামী সেপ্টেম্বরে বিডিং শেষ হবে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা তৌফিক ই এলাহী চৌধুরী, পেট্রোবাংলার চেয়ারম্যান জনেন্দ্র নাথ সরকার, জ্বালানি বিভাগের সচিব নুরুল আমিনসহ অন্যান্যরা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা