ছবি: সংগৃহীত
জাতীয়

আমাদের লক্ষ্য স্মার্ট বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: আমরা ডিজিটাল বাংলাদেশ গড়েছি উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আমাদের পরবর্তী লক্ষ্য স্মার্ট বাংলাদেশ। এরপর ২১০০ সালের পরিকল্পনা। একটা ভিশন নিয়ে বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছে।

তিনি বলেন, আজকে আমাদের এত সমৃদ্ধি, এত অর্জন, এত উন্নয়ন এরমধ্যেও আমাদের অগ্রগতির পথে, সমৃদ্ধির পথে এখনও অন্তরায় হয়ে আছে সাম্প্রদায়িকতা, জঙ্গিবাদ। বিএনপির নেতৃত্বে আজকে সাম্প্রদায়িকতা ডালপালা বিস্তার করছে। আমাদের উন্নয়ন অর্জনের পথে অন্তরায় সৃষ্টি করছে।

শনিবার (১৬ ডিসেম্বর) সকালে বিজয় দিবস উপলক্ষ্যে সাভার জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো শেষে তিনি এ একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, সপরিবারে বঙ্গবন্ধু হত্যাকাণ্ড স্বাধীনতা সংগ্রামের চারজন বিশিষ্ট সংগঠক, বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার কারা অভ্যন্তরে হত্যাসহ অনেক রক্তাক্ত ঘটনা ঘটে গেছে।

তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার পর ২১ বছর আমাদের গণতন্ত্র ছিল শৃঙ্খলে বন্দি। ২১ বছর আমাদের মুক্তিযুদ্ধের মূল্যবোধ ছিল পদদলিত। স্বাধীনতার আদর্শ ছিল ভূলণ্ঠিত। আজকে এ কথা সর্বাংশে সত্য যে বঙ্গবন্ধু হত্যার ছয় বছর পর বঙ্গবন্ধু কন্যা আমাদের নেত্রী দেশরত্ন শেখ হাসিনা স্বদেশে ফিরে আসেন। তার নেতৃত্বে বাঙালি জাতিকে, হতাশ জাতিকে আশাবাদী করে তোলা ও ঐক্যবদ্ধ করে গণতন্ত্রের শৃঙ্খল মুক্তির সংগ্রাম দিয়ে তিনি শুরু করেন বাংলাদেশের এগিয়ে যাওয়ার একটি ধাপ অতিক্রম করেন। এরপর দেশরত্ন শেখ হাসিনার নেতৃত্বে এ দেশের যে উন্নয়ন আজকে বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ। আজকের বাংলাদেশ উন্নয়নশীল বাংলাদেশ।

‘১৫ বছর আগের বাংলাদেশ আর আজকের বাংলাদেশ উন্নয়নে, অর্জনে, সমৃদ্ধিতে নতুন নতুন উচ্চতা পেয়েছে, বাংলাদেশ এখন বিশ্বের ৩৫তম অর্থনীতির দেশ। আজকে বাংলাদেশের যে প্রভার্টি লাইনের যে উচ্চ সীমা, সেটা ১৮.৭% নেমে এসেছে। হতদরিদ্র ৫% এ নেমে এসেছে। এটা একটা বিরাট অর্জন। এটা একটা বিরাট সমৃদ্ধি।’

আ.লীগ সাধারণ সম্পাদক আরও বলেন, আরেকটা কথা আমি মনে করি; আজকে বলবো নির্দ্বিধায়, আজকে বাংলাদেশে যে অপশক্তি নির্বাচনের বিরোধিতা করছে, গণতান্ত্রিক রাজনীতির পথে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে, এরা আসলে শুধু সাম্প্রদায়িকতা এ দেশে কায়েম করতে চায় না, এদেশে রাজনীতির যে অগ্রযাত্রা, রাজনীতিকে ধ্বংস করা হচ্ছে এদের মূল লক্ষ্য।

বাংলাদেশে রাজনীতির সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করে তিনি বলেন, মুক্তিযুদ্ধে বিজয়ের লক্ষ্য ছিল যেটা, সেই রাজনীতিকে এরা ধ্বংস করতে চায়। এ অপশক্তিকে আজকের দিনে অঙ্গীকার আমরা রুখবো। এ অপশক্তিকে রুখতে মুক্তিযুদ্ধের চেতনায়, মূল্যবোধে যারা বলীয়ান, আমরা তাদের আত্মশক্তিতে বলীয়ান বলে ভাবি, আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে রাজনীতি বিরোধী, অসাম্প্রদায়িক রাজনীতির বিরোধী, এ অপশক্তিকে আমরা প্রতিহত করবো, পরাজিত করবো। বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গড়ে তুলবো শেখ হাসিনার নেতৃত্বে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা