মতামত

দুর্যোগ পরবর্তি পরিস্থিতি কাটিয়ে উঠতে নেপালের সাহায্যের প্রয়োজন

রাকিব উল্লাহ্, জার্মানি থেকে:

বৈশ্বিক উষ্ণতায় নেপালের অবদান অতি অল্প থাকা স্বত্বেও, প্রতিনিয়ত তাঁর অকাল পরিনতির শিকার হচ্ছে নেপাল।

২৬শে আগষ্ট ভোতেকশি-ত্রিশুলি নদীর অববাহিকায় ঘটে যাওয়া ভুমিধস ও বন্যায় ক্ষতির পরিমান অসীম। সময়ের সাথে সাথে যতই এই ক্ষতির পরিমান নির্ধারন করার চেষ্টা চলছে ততই বেরিয়ে আসছে তাঁর আসল অন্ধকার দিক। রাস্তাঘাট, স্কুল, চিকিৎসা কেন্দ্র, বাসাবাড়ি থেকে শুরু করে এই পর্যন্ত হাজারো মানুষ মুহুর্তের মধ্যে বানের জলে ভেসে গেছে। জাতীয় দুর্যোগ বাবস্থাপনা ও ঝুঁকি নিরসন কর্তৃপক্ষের সমীক্ষা অনুযায়ী এই পর্যন্ত প্রায় ১৬ লক্ষ মানুষ এই দুর্যোগ দ্বারা ক্ষতিগ্রস্থ হয়েছেন। স্যাটালাইট চিত্রায়নের মাধ্যমে ভোতেকশি-ত্রিশুলি অববাহিকা জুড়ে প্রায় ৪৬৮৯ টি ক্ষতিগ্রস্থ বাড়ী চিহ্নিত করা হয়েছে। বন্যায় আরো ক্ষতিগ্রস্ত হয়েছে ৪১ টি সেতু ও উত্তর সীমানা জুড়ে প্রায় ৪১ কিলমিটার সড়ক পথ। এছাড়া আছে ৬৯০১ জন ছাত্রের ৯টি স্কুল ও বিভিন্ন স্বাস্থ্য কেন্দ্র। এই মহাদুর্যোগে নেপালের বিদ্যুৎ স্থাপনা, প্রায় ১২ টি বর্তমান ও নির্মানাধীন জলবিদ্যুত প্রকল্প, টেলিযোগাযোগ ব্যাবস্থা নষ্ট হয়েছে যার মূল্য প্রায় ৭ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। নেপালের সরকার সকল প্রতিবন্ধকতা সত্বেও ক্ষতিগ্রস্ত সবাইকে উদ্ধার, তাদের বাড়ীঘর, রাস্তা, মেরামত ও তাদের পুনর্বাসনের সকল চেষ্টা চালু রেখেছে। প্রধানমন্ত্রী বালেন্দ্র শাহ সংসদে নিশ্চিত করেছেন যে, যোগাযোগ ব্যাবস্থা পূনহস্থাপনের জন্য ৩ টি বেলী ব্রিজ এর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে এবং আরও ২০ টি ব্রিজের সমীক্ষা চলমান আছে।

তিনি আরো নিশ্চিত করেন যে, প্রত্যেক ক্ষতিগ্রস্ত নাগরিক তাদের পূনর্বাসনের জন্য সব ধরনের সাহায্য পাবেন যদিও এর জন্য সরকারের অনেক সম্পদ ও সামর্থ্যের প্রয়োজন আছে। যেহেতু নেপাল সামগ্রিক উন্নয়নের ক্ষেত্রে বিভিন্ন বিদেশী সাহায্যের উপর নির্ভরশীল, এজন্য তিনি সকল আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি সাহায্যের জন্য এগিয়ে আসার আহবান জানিয়েছেন। প্রধানমন্ত্রীর ত্রান তহবিলের অর্জন এক্ষেত্রে বেশ আশব্যাঞ্জক। এক সপ্তাহে এই পর্যন্ত প্রায় ৭ বিলিয়ন রুপি এবং প্রায় ৬ মিলিয়ন ডলার জমা পড়েছে। জাতীয় পরিকল্পনা কমিশন ও পূনর্বাসন কেন্দ্রের প্রধান গবিন্দ রাজ পখারেল এর মতে এই অর্থ পরিকল্পিত ৬ বিলিয়ন ডলারের তুলনায় অনেক কম, এবং সমগ্র পুনর্বাসনের আর্থিক পরিমান আরও বাড়ার সম্ভাবনা আছে। এর প্রধান কারন হলো ক্ষতিগ্রস্থ মানুষের শুধু ঘড়বাড়িই ক্ষতিগ্রস্থ হয়েছে তা নয় বরং তাদের নিজেদের ঘরবাড়ি বানানোর মতো জায়গাও নষ্ট হয়ে গিয়েছে। সাথে আছে রাস্তাঘাট, সেতু ও অন্যান্য স্থাপনা নতুন করে তৈরীর সমস্যা। এই মহাদূর্যোগের প্রধান কারন বৈশ্বিক উষ্ণতা জনিত বিশাল হিমবাহ গলে প্লাবনের সৃষ্টি করা, যা পরিশেষে মহাদূর্যোগে রূপ নেয়। যার জন্য নেপাল কখনোই একা দায়ী নয়। এজন্য প্রধানমন্ত্রী শাহ বলেছেন খুব দ্রুতই নেপাল সকলের দৃষ্টি আকর্ষনের জন্য আন্তর্জাতিক আদালতে এ ব্যাপারে অভিযোগ দাখিল করবে।

নেপালের দুর্যোগ পরবর্তি পুনর্বাসন ও পুনর্গঠনের সাহায্যকে এক্ষেত্রে যেনো শুধু সাহায্য হিসেবে দেখা না হয় বরং একে বৈশ্বিক উষ্ণতা সৃষ্টিকারী দেশ সমূহের দায়িত্ব হিসেবে দেখা হয়। কারন যে বৈশ্বিক উষ্ণতা এই প্রাকৃতিক দূর্যোগের জন্য দায়ী তাঁর জন্য নেপাল কোন ভাবেই একা দায়ী না থেকেও এই দুর্যোগের সবচেয়ে বড় শিকার হচ্ছে নেপাল। এজন্য নেপালকে আন্তর্জাতিক আদালতে বৈশ্বিক উষ্ণতার জন্য দায়ী সকলের বিরুদ্ধে জোরালো আইনি পদক্ষেপ নেয়ার পাশাপাশি, দুর্যোগ পরবর্তি পূনর্বাসন ও পুনর্গঠনে প্রাপ্ত সাহায্য যেনো সঠিক ভাবে ব্যবহার হয় সেটাও নিশ্চিত করতে হবে।

দ্য কাঠমুণ্ড পোষ্ট থেকে অনূদিত

অনুবাদ: রাকিব উল্লাহ্, জার্মানি।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ডেঙ্গু প্রতিরোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

ডেঙ্গুর বিস্তার ঠেকাতে জনগণকে সম্পৃক্ত করে দেশজুড়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও জনস...

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধ...

রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬...

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

দুর্যোগ পরবর্তি পরিস্থিতি কাটিয়ে উঠতে নেপালের সাহায্যের প্রয়োজন

বৈশ্বিক উষ্ণতায় নেপালের অবদান অতি অল্প থাকা স্বত্বেও, প্রতিনিয়ত তাঁর অকাল পরি...

রাষ্ট্রীয় ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা

জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাষ্ট্র-মালিকানাধীন ৬...

লংমার্চ রাজপথের ষড়যন্ত্র, গণতন্ত্র বিনষ্টের চেষ্টা: রিজভী

সংসদ বাদ দিয়ে মাত্র ছয় মাসের মাথায় রাজপথে ‘লংমার্চ’-এর নামে বিরোধ...

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক অনুষ্ঠিত

ত্রয়োদশ জাতীয় সংসদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির তৃতীয় বৈঠক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা