সংগৃহীত
জাতীয়

নৌকা ছাড়া আর কাকে ভোট দেবে

নিজস্ব প্রতিবেদক: জনগণ নৌকা ছাড়া আর কাকে ভোট দেবে উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি জানিয়েছেন, আমাদের ভাষার অধিকার, স্বাধীনতা ও গণতন্ত্র দিয়েছে।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা কামরুল হাসানের কাছে চাঁদপুর-৩ আসনের জন্য দলীয় মনোনয়নপত্র জমা দেওয়া শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

তিনি জানান, আজকের যে বাংলাদেশ সেই বাংলাদেশে পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী টানেল, বঙ্গবন্ধু স্যাটেলাইট ও শুধু যে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রয়েছে তা নয়। শিক্ষা-স্বাস্থ্য, জীবন উন্নয়নে মানুষের ঘরে ঘরে বিদ্যুৎ দিয়েছে। মানুষের জীবন মান এখন উন্নত হয়েছে।

মন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ সরকার জাতিকে একটা মর্যাদাপূর্ণ জায়গায় নিয়ে যাওয়ার জন্য কাজ করেছে। তাই নৌকা ছাড়া জনগণ কাকে ভোট দেবে। সন্ত্রাস করে আগুনে যারা পুড়িয়ে মানুষ মারে, নিশ্চয়ই তাদের নয়। সবাইকে দলের শৃঙ্খলা-ঐক্য মাথায় রেখে নির্বাচনের জন্য কাজ করতে হবে।

তিনি জানান, এখন সারা দেশে নির্বাচনী আমেজ। একটি অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হবে। ভোটারদের স্বতঃস্ফূর্ত যেখানে অংশগ্রহণ থাকবে। ভোটাররা তাদের পছন্দের পাঠ থেকে বেছে নেবে। অনেকেই তাই নির্বাচন করবেন। বিভিন্ন দল এই নির্বাচনে অংশগ্রহণ করবেন। নির্বাচন নিয়ে দলীয় নির্দেশনা কি আসবে সেটার জন্য সকলকে অপেক্ষা করতে হবে।

এই সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. জে আর ওয়াদুদ টিপু, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তোফাজ্জল হোসেন এসডু পাটোয়ারী, পৌরসভার মেয়র জিল্লুর রহমান জুয়েল, সদর উপজেলা চেয়ারম্যান নাজিম দেওয়ান প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা