সংগৃহীত
জাতীয়

রাজধানীর বনানীতে বাস উল্টে ৪২ শ্রমিক আহত

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বনানী এলাকায় একটি বাস উল্টে ৪২ পোশাক শ্রমিক আহত হয়েছেন। শুক্রবার (২৮ মার্চ) ভোরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের কুর্মিটোলা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ছাড়া ছয়জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল ও একজনকে পঙ্গু হাসপাতালে এখনো চিকিৎসা দেওয়া হচ্ছে। দুর্ঘটনার কারণে ওই সড়কে যান চলাচল ব্যাহত হয়।

বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল সারোয়ার বলেন, ভোর সাড়ে পাঁচটার দিকে বনানী এলাকার প্রধান সড়কে এ ঘটনা ঘটে। পূর্বাচল অ্যাপারেলস লিমিটেড নামের পোশাক কারখানার শ্রমিকদের নিয়ে পরিস্থান পরিবহনের বাসটি ঢাকা থেকে গাজীপুরের কালীগঞ্জে যাচ্ছিল। চালক বেপরোয়া গতিতে বাসটি চালাচ্ছিলেন। একপর্যায়ে তিনি নিয়ন্ত্রণ হারান। বাসটি উল্টে গেলে ৪২ শ্রমিক আহত হন। তাদের উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর গুরুতর আহত ছয়জনকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। একজনকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। তারা শঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসক।

ওসি জানান, দুর্ঘটনার আধাঘণ্টা পরই বাসটি সরিয়ে ফেলা সম্ভব হয়। এরপর পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

পূর্বাচল অ্যাপারেলস লিমিটেডের মহাব্যবস্থাপক মো. কামাল হোসেন জানান, তারা মাসিক ভাড়ায় বাসটি নিয়ে ঢাকা থেকে পোশাক শ্রমিকদের আনা-নেওয়া করেন। আহত শ্রমিকদের কারখানার পক্ষ থেকে চিকিৎসার খরচ বহন করা হচ্ছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা