সংগৃহিত
রাজনীতি

বিএনপির আন্দোলন এখনও শেষ হয়নি

নিজস্ব প্রতিবেদক: বিএনপির আন্দোলন এখনও শেষ হয়নি বলে মন্তব্য করেছেন দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আমাদের আন্দোলন তো এখনও শেষ হয়নি। এখনও আন্দোলনে রয়েছি। আমরা এখনও টার্গেটে পৌঁছাতে পারিনি।

বৃহস্পতিবার (১৮ এপ্রিল) রাজধানীর উত্তরা ঢাকা মহানগর উত্তর অন্তর্গত ৭টি থানার কারা নির্যাতিত নেতাদের সঙ্গে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। ঢাকা মহানগর বিএনপির নেতা মোস্তফা জামানের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রিজভী বলেন, গত বছরের ২৮ অক্টোবর থেকে চলতি বছরের ২৭ জানুয়ারি পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর গুলিতে বিএনপির ২০ জন নেতাকর্মী প্রাণ হারিয়েছে। কয়েক হাজার লোক পুঙ্গত্ব বরণ করেছে। অনেকে আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়া গুলিতে দৃষ্টি শক্তি হারিয়েছে।

রিজভী বলেন, বিএনপির ওপর যতই নির্যাতন-নিপীড়ন হোক, বিএনপির মাথা ততই বল বীর উন্নত মম শির। প্রবল দমন-নিপীড়নের মধ্যে বিএনপিকে দমিয়ে রাখতে পারেনি সরকার।

রিজভী আরও বলেন, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এখন বলছেন- বিএনপি নাকি তাদের বিজয় সহ্য করতে পারছে না। আরে কীসের বিজয়? আমরা আর মামুদের ডামি নির্বাচন, নিজেরা-নিজেদের নির্বাচনে তোমরা নিজেদেরকে বিজয়ী মনে করতে পারো। কিন্তু দেশের প্রতিটি জায়গা থেকে ধিক্কার জানানো হচ্ছে আওয়ামী লীগকে। তোমরা জনগণের ভোট হরণকারী।

আওয়ামী লীগ সাম্প্রদায়িক শক্তিকে পরাজিত করবে- ওবায়দুল কাদেরের এই বক্তব্যের প্রসঙ্গ টেনে রিজভী বলেন, পৃথিবীর সবচেয়ে সাম্প্রদায়িক শক্তি ভারত রাষ্ট্র পরিচালনা করছে। আর এই শক্তি আওয়ামী লীগকে সমর্থন করছে। আপনারা শুধু ভারতকে খুশি করতে এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরাদ হালিম ডোনার, সদস্য সচিব আমিনুল হকসহ অনেকে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা