ছবি: সংগৃহীত
রাজনীতি

নির্বাচন জনগণের হাতছাড়া হলে পুনরায় তা ফিরবে কবে কেউ জানে না: শফিকুর রহমান

আমার বাঙলা ডেস্ক

এবারের নির্বাচন জনগণের হাতছাড়া হলে পুনরায় তা ফিরবে কবে, কেউ জানে না এমন মন্তব্য করেছেন জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান

সোমবার (১২ জানুয়ারি) রাজধানীর বসুন্ধরায় ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান ও ইউরোপীয় পার্লামেন্টের সদস্য ইভারস আইজাবসের সঙ্গে সাক্ষাৎ শেষে দেশের নির্বাচনী পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, “এবারের নির্বাচন যদি জনগণের হাতে হারিয়ে যায়, তবে জনগণ কখন তাদের ভোটাধিকার পুনরায় পাবে, তা আমরা জানি না।” তবে জনগণের প্রতি তার শতভাগ আস্থা রয়েছে বলেও মন্তব্য করেন জামায়াত আমির। তিনি মনে করেন, দেশের মা-বোনরাও আগামী নির্বাচনে জামায়াতকে বেছে নেবে।

শফিকুর রহমান আরও বলেন, “আমরা চাই নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ হোক। যদি জনগণ অন্য কোনো দলকে বেছে নেয়, আমরা তাদের সঙ্গে সহযোগিতা করব। দুর্নীতির বিরুদ্ধে যারা কাজ করবে, বিচার বিভাগের স্বাধীনতা ও সংস্কারের পক্ষে থাকবে, তাদের পাশে আমরা থাকব।”

তিনি নির্বাচন সুষ্ঠু হওয়ার বিষয়েও শঙ্কা প্রকাশ করেন। শফিকুর রহমান বলেন, “প্রথমে এই বিষয়ে নির্বাচন কমিশনকে জানানো হবে। সমাধান না হলে আমরা পুরো জাতিকে জানাব।”

এসময় তিনি দেশের গণমাধ্যমের স্বাধীনতা নিয়ে উদ্বেগও প্রকাশ করেন। বলেন, “কিছু গণমাধ্যম সম্প্রতি একটি দলের দিকে ঝুঁকে পড়েছে। এমন আচরণ জনগণের সঙ্গে প্রতারণার সমতুল্য। প্রশাসন বা গণমাধ্যম যা করছে, জনগণ সবই মনে রাখছে।”

শফিকুর রহমান নিশ্চিত করেন, নির্বাচনে জয়ী হলে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখা হবে। এছাড়া তিনি জানান, মঙ্গলবারের মধ্যে ১১ দলের মধ্যে আসন সমঝোতা পরিষ্কার হবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা