সংগৃহীত
আন্তর্জাতিক

বোমা বিস্ফোরণে চার ইসরায়েলি সেনা নিহত

আন্তর্জাতিক ডেস্ক

ফিলিস্তিনের গাজায় হামাসের সঙ্গে লড়াইয়ে চার ইসরায়েলি সেনা নিহত হয়েছেন। এ ছাড়া আহত হয়েছেন আরো ছয় ইসরায়েলি সেনা।

শনিবার (১১ জানুয়ারি) এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানিয়েছে, হামাসের বিরুদ্ধে স্থল অভিযানে নিহত ইসরায়েলি সেনাদের সংখ্যা এখন ৪০২-এ পৌঁছেছে।

নিহত চার সেনা হলেন, সার্জেন্ট মেজর (রিজার্ভ) আলেকজান্ডার ফেডোরেঙ্কো (৩৭), স্টাফ সার্জেন্ট দানিলা দিয়াকভ (২১), সার্জেন্ট ইয়াহাভ মায়ান (১৯), এবং সার্জেন্ট এলিয়াভ আস্তুকার (১৯)। আহত ছয়জনের মধ্যে দুজনের অবস্থা গুরুতর বলে জানানো হয়েছে।

প্রাথমিক তদন্তে আইডিএফ জানিয়েছে, উত্তর গাজার বেইত হানুনে টহল সেনারদের ওপর বিস্ফোরক যন্ত্রের মাধ্যমে লক্ষ্যবস্তু করা হয়। হামাসের বন্দুকধারীরা সেখানে আগে সক্রিয় ছিল এবং ওই সময় ইসরায়েলি সেনাদের ওপর গুলি চালায়।

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার নতুন কেন্দ্রবিন্দু উত্তর প্রান্তে। যেখানে হামাসের বিরুদ্ধে আইডিএফ সম্প্রতি তাদের অভিযান আরো তীব্র করেছে। জাবালিয়া ও বেইত লাহিয়া এলাকার পর ইসরায়েলি সেনারা বর্তমানে বেইত হানুন এলাকায় অভিযান চালাচ্ছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সামাজিকমাধ্যম এক্সে নিহত সেনাদের শ্রদ্ধা জানিয়ে লিখেছেন, তারা (সেনারা) উত্তর গাজা উপত্যকার যুদ্ধে আমাদের অস্তিত্ব ও নিরাপত্তার জন্য মাতৃভূমি রক্ষা করতে গিয়ে জীবন দিয়েছেন। তাদের বীরত্ব এবং সাহসিকতা চিরদিন আমাদের হৃদয়ে অঙ্কিত থাকবে।

এর আগে গত বুধবার হামাসের সঙ্গে লড়াইয়ে উত্তর গাজায় তিনজন ইসরায়েলি সেনা নিহত হন। বেইত হানুনে অভিযান চলাকালে সেনাদের ট্যাংকের ওপর বিস্ফোরক যন্ত্র ব্যবহার করে হামলা চালায় হামাস। সবমিলিয়ে মাত্র একসপ্তাহের মধ্যে দ্বিতীয় দফায় প্রাণহানি দেখল ইসরায়েল।

হামাস পরিচালিত গাজা স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এখন পর্যন্ত সংঘর্ষে গাজা উপত্যকায় ৪৬ হাজারের বেশি মানুষ নিহত এবং প্রায় এক লাখ ১০ হাজার আহত হয়েছেন। তবে মেডিক্যাল জার্নাল ল্যানসেটের গবেষণা বলছে, গাজায় নিহতের সংখ্যা কমিয়ে দেখানো হয়েছে। প্রকৃত সংখ্যা বর্তমান সংখ্যার চেয়ে অন্তত ৪০ শতাংশ বেশি।

ইসরায়েল বলেছে, তারা নভেম্বর পর্যন্ত প্রায় ১৮ হাজার হামাস যোদ্ধা এবং ইসরায়েলের ভেতরে আরো এক হাজার যোদ্ধাকে হত্যা করেছে।

ইসরায়েলের দাবি, তারা বেসামরিক হতাহতের সংখ্যা কমাতে চেষ্টা করছে এবং হামাস গাজার বেসামরিক নাগরিকদের মানবঢাল হিসেবে ব্যবহার করে, ঘরবাড়ি, হাসপাতাল, স্কুল এবং মসজিদের মতো বেসামরিক এলাকায় যুদ্ধ করছে।

সাম্প্রতিক সময়ে গাজায় যুদ্ধবিরতি এবং জিম্মি মুক্তির জন্য আলোচনার গতি বেড়েছে বলে জানিয়েছে বিভিন্ন সূত্র। গত শনিবার নেতানিয়াহু জানান, অগ্রগতি অর্জনের লক্ষ্যে শীর্ষস্থানীয় আলোচকদের কাতারে পাঠানো হচ্ছে।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা