সংগৃহীত ছবি
আন্তর্জাতিক

ট্রাম্পকে অবারও হত্যাচেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আবারও হত্যার চেষ্টা হয়েছে। তবে নিরাপদে আছেন তিনি। গোলাগুলি ও ট্রাম্পের নিরাপদে থাকার ঘটনা নিশ্চিত করেছে তার প্রচার শিবির।

রোববার (১৫ সেপ্টেম্বর) ফ্লোরিডার ওয়েস্ট পাম বিচে ট্রাম্পের গলফ কোর্সে তাকে গুলি করে হত্যার চেষ্টা হয়। এ ঘটনায় অস্ত্রসহ সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে।

একাধিক গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, ট্রাম্প গলফ খেলার সময় ঘটনাস্থলে একাধিক গুলির শব্দ শোনা গেছে। ওই সময় তার সঙ্গে সিক্রেট সার্ভিসের নিরাপত্তা দল ছিল। তারা বন্দুকধারীকে লক্ষ্য করে গুলি চালায়।

এফবিআই জানিয়েছে, আপাতদৃষ্টিতে এটি ট্রাম্পকে হত্যার চেষ্টা বলেই মনে হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

ডোনাল্ড ট্রাম্প এক বিবৃতিতে জানান, ভয় পাবেন না। আমি ভালো আছি এবং কেউ আঘাতপ্রাপ্ত হননি। ঈশ্বরকে ধন্যবাদ। তবে দুনিয়ায় এমন মানুষ আছে যারা আমাদের থামাতে যেকোনো কিছু করতে পারে। আমি আপনাদের জন্য লড়াই থামাবো না। আমি কখনো আত্মসমর্পণ করবো না। আমাকে সমর্থনের জন্য আপনাদের সবসময় ভালোবাসবো। আমাদের একতার মাধ্যমেই আমরা আমেরিকাকে আবারও মহান করবো।

এফবিআই, সিক্রেট সার্ভিস এবং স্থানীয় কর্মকর্তাদের বলেছেন, গলফ কোর্সে ট্রাম্পের কাছাকাছি ছিলেন একজন সিক্রেট সার্ভিস এজেন্ট। তিনি রিসোর্টের সীমানার কাছে আগ্নেয়াস্ত্রসহ এক ব্যক্তিকে দেখতে পান এবং তাকে লক্ষ্য করে গুলি চালান। সন্দেহভাজন ব্যক্তি পাল্টা গুলি চালিয়েছিলেন কি না তা এখনো নিশ্চিত নয়।

ঘটনাস্থল থেকে একটি ব্যাকপ্যাক, একটি গো প্রো ক্যামেরা, আগ্নেয়াস্ত্র স্কোপ এবং একটি একে-৪৭ ধরনের রাইফেল উদ্ধার করা হয়েছে।

আমার বাঙলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা