সংগৃহিত
আন্তর্জাতিক

শ্রীলঙ্কায় ২৩ ভারতীয় জেলে গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক: সমুদ্রসীমায় বিনা অনুমতিতে ঢুকে মৎস শিকারের অভিযোগে ২৩ ভারতীয় জেলেকে গ্রেপ্তার করেছে শ্রীলঙ্কার নৌবাহিনী। তাদের দু’টি মাছ ধরার ট্রলারও জব্দ করা হয়েছে।

রোববার এক বিবৃতিতে শ্রীলঙ্কার নৌবাহিনী জানিয়েছে, ‘গত শনিবার দিবাগত রাতে সাগরে টহল দেওয়ার সময় উত্তরাঞ্চলীয় প্রশাসনিক এলাকা জাফনার অন্তর্গত দেলফ্ৎ দ্বীপের কাছে টহল দেওয়ার সময় মাছ ধরার সময় ভারতীয় দু’টি ট্রলার দেখতে পায় নৌবাহিনীর সদস্যরা। ট্রলার দু’টিতে থাকা ২৩ জন জেলের সবাইকে গ্রেপ্তার করা হয়েছে।’

‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন যে বিনা অনুমতিতে তার শ্রীলঙ্কার জলসীমায় মাছ ধরতে এসেছিলেন। তাদের ট্রলার দু’টিও জব্দ করা হয়েছে।’

প্রসঙ্গত, শ্রীলঙ্কার জনগোষ্ঠীর একটি উল্লেখযোগ্য অংশের প্রধান জীবিকা মৎস আহরণ। এ কারণে দেশটির প্রশাসন অবৈধ মৎস শিকার ও শিকারীদের বিরুদ্ধে বেশ কঠোর।

তবে তারপরও প্রায় নিয়মিতই বিনা অনুমতিতে শ্রীলঙ্কার সমুদ্র সীমায় মৎস আহরণে প্রবেশ করেন ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুর জেলেরা। ভারত মহাসাগরের পাল্ক এলাকা শ্রীলঙ্কাকে তামিলনাড়ু থেকে পৃথক করেছে। এই এলাকায় মাছের আধিক্য থাকায় ভারতীয় জেলেদের আনাগোনাও সেদিকে বেশি।

গত জানুয়ারি মাসে মোট ৩৪ জন ভারতীয় জেলেকে গ্রেপ্তার করেছিল নৌবাহিনী। তার আগে ২০২৩ সালের বছর জুড়ে মোট ২৪০ জন ভারতীয় সেনা এবং ৩৫টি ট্রলার জব্দ করেছে শ্রীলঙ্কা। সূত্র : পিটিআই

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা