সংগৃহীত
আন্তর্জাতিক

পেরুতে সশস্ত্র হামলায় নিহত ৯

আন্তর্জাতিক ডেস্ক : পেরুর একটি খনিতে সশস্ত্র হামলার ঘটনায় ৯ জনের প্রাণহানি ঘটেছে। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন।

রোববার (৩ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, পেরুর পোদেরোসা খনিতে সশস্ত্র ব্যক্তিরা বিস্ফোরক নিয়ে হামলা চালানোর ঘটনায় ৯ জন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন বলে শনিবার গভীর রাতে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, হামলার ঘটনার পর পুলিশ ‘পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়েছে’ এবং সাতজনকে গ্রেপ্তার করা হয়েছে। ঘটনাস্থল থেকে অস্ত্র জব্দ করা হয়েছে উল্লেখ করে মন্ত্রণালয় আরও বলেছে, স্থানীয় পুলিশকে সহায়তা করার জন্য এই এলাকার বিশেষ বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে।

রয়টার্স জানায়, আধুনিক আগ্নেয়াস্ত্রের পাশাপাশি হামলাকারীদের কাছে প্রচুর পরিমাণে বিস্ফোরক ছিল। বোমার বিস্ফোরণ ঘটাতে ঘটাতেই তারা খনির শ্যাফট দিয়ে ভেতরে ঢুকে পড়ে। নিরাপত্তারক্ষীরা চেষ্টা করেও পরিস্থিতির মোকাবিলা করতে পারেননি।

একপর্যায়ে খনির ভেতরে এলোপাথাড়ি গুলি ছুড়তে থাকে হামলাকারীরা। আর তাতেই প্রাণ যায় ৯ জনের। এদিকে হামলার সময় আরও ৪ জনকে পণবন্দি করে হামলাকারীরা। তাদের বাধা দিতে গিয়ে অন্তত ১৫ জন আহত হন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

যদিও পরিস্থিতি বেশ ভালোভাবেই সামাল দেন পেরুর আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। কয়েক ঘণ্টার মধ্যেই খনির দখল নেয় তারা।

প্রসঙ্গত, গত বছর লাতিন আমেরিকার এই দেশটির বামপন্থি প্রেসিডেন্ট পেড্রো ক্যাসটিল্লোকে ক্ষমতাচ্যুত করা হয়। এর প্রতিবাদে সেসময় দেশজুড়ে আন্দোলন শুরু হয়েছিল। সহিংস সেই বিক্ষোভের সময় খনিগুলোও হামলার লক্ষ্যবস্তু হয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা