ছবি-সংগৃহীত
বিনোদন

সেলিব্রেটি ক্রিকেট লিগ স্থগিত

বিনোদন ডেস্ক: রাজধানীতে দেশের তারকাদের নিয়ে আয়োজিত ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’ অপ্রীতিকর ঘটনা ও সংঘর্ষের কারণে সাময়িক স্থগিত ঘোষণা করা হয়েছে ।

শনিবার (৩০ সেপ্টেম্বর) সন্ধ্যায় মিরপুর ইনডোর স্টেডিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ সিদ্ধান্তের কথা জানান সিসিএল আয়োজক কমিটি।

শুক্রবার রাতে তারকাদের এই ক্রিকেট খেলায় হাতাহাতির ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। তাদের সুস্থ হতে কিছুদিন সময় লাগবে।

এছাড়াও বাকি দলগুলোর খেলোয়াড়দের অনেকেই এখন খেলতে সম্মতি জানাচ্ছেন না। ফলে সাময়িকভাবে এই টুর্নামেন্ট স্থগিত ঘোষণা করা হয়েছে।

পুরো টুর্নামেন্ট আবার নতুন করে শুরু হবে বা যেখানে খেলা শেষ হয়েছে সেখান থেকে শুরু হবে কি না, এসব বিষয়ে বিস্তারিত খুব শিগগিরই জানানো হবে বলে জানিয়েছে আয়োজক কমিটি।

গতকালের অপ্রীতিকর ঘটনা প্রসঙ্গে সংবাদ সম্মেলনে দীপংকর দীপন বলেন, দুই দলের হয় মূল খেলোয়াড় যারা ছিলেন তারা এসবের সঙ্গে যুক্ত ছিলেন না। এদের বাইরে সাপোর্টারদের মধ্য থেকে এমনটা ঘটেছে। সাপোর্টার জার্সি পরা কয়েকজন হামলা করে।

এসময় মোস্তফা কামাল রাজের দল ও আমাদের দলের খেলোয়াড়রা তাদেরকে ঠেকিয়েছে। এসময় একটা অপ্রীতিকর ঘটনা ঘটে যায়। সারারাত সিসিটিভি ফুটেজ ও ভিডিও খুঁজে মূল দোষীকে সনাক্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই পরিচালক মনে করে, ‘এই আয়োজনে কিছু ত্রুটি ছিল, নিরাপত্তার কিছুটা অভাব ছিল, বহিরাগতদের ঢোকা নিয়ে সমস্যা ছিল। এই বিষয়গুলোকে আমার সংস্কার করার কথা বলেছি।

কর্তৃপক্ষ এ বিষয়ে আমাদের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। আশা করি এমনটি আর কখনো ঘটবে না।

অপরদিকে পরিচালক মোস্তফা কামাল রাজ বলেন, আপনারা সবাই জানেন, গতকাল একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। এটার জন্য ব্যক্তিগতভাবে আমি লজ্জিত। এই ঘটনার সঙ্গে আমার টিম থেকে যারা জড়িত তাদের জন্যও আমি লজ্জিত।

তিনি আরও বলেন, যারা এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের চিহ্নিত করে শাস্তিমূলক ব্যবস্থা করা হয়েছে। যেহেতু এটা আমাদের পারিবারিক বিষয় তাই এটা আমরা ইন্টারনাল সমাধান করেছি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

এশিয়া কাপের ট্রফি না নেওয়ার কারণ জানাল বিসিসিআই

ভূরাজনৈতিক উত্তেজনার কারণে এশিয়া কাপের ট্রফি গ্রহণ না করার সিদ্ধান্তের ব্যাখ্...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা