প্রতীকী ছবি
অপরাধ

ঢাকায় খুন হলেন যুক্তরাজ্যের প্রবাসী

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর ধানমন্ডিতে নিজ বাসায় এ কে এম আব্দুর রশিদ (৮৫) নামে এক প্রবাসী খুন হয়েছেন। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) দিবাগত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করে পুলিশ।

পাঁচতলা ভবনের দ্বিতীয় তলায় থাকতেন আব্দুর রশিদ। আহত অবস্থায় বাসার ভাড়াটিয়ারা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। পরে রাত পৌনে ৪টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালে ভাড়াটিয়া সাইদুর রহমান বাঁধন জানান, এ কে এম আব্দুল রশিদ ওই বাসার মালিক। আব্দুর রশিদ ও তার স্ত্রী যুক্তরাজ্য প্রবাসী। গত সেপ্টেম্বরে দেশে আসেন তারা। রাতে হঠাৎ চিৎকারে ঘুম ভাঙে।

পরে তাদের ঘরে গিয়ে দেখা যায়, আব্দুর রশিদ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছেন। তার স্ত্রী মাথায় পানি ঢালছেন। তাৎক্ষণিকভাবে তাকে স্থানীয় বেসরকারি একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বাঁধন বলেন, তারা স্বামী-স্ত্রী দুজনই চিকিৎসক। যুক্তরাজ্যে বসবাস করেন। প্রতি বছর সেপ্টেম্বর মাসে দেশে আসেন এবং ডিসেম্বরে চলে যান। ধারণা করা হচ্ছে, কেউ ডাকাতি করতে এসেছিল।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, ধানমন্ডি থেকে এক ব্যক্তিকে হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ওই ব্যক্তির বুকে, মুখে ছুরিকাঘাতের চিহ্ন ছিল। মরদেহ ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।

হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, ধানমন্ডি ৮/এ এলাকার একটি বাসার দ্বিতীয় তলায় কয়েকজন চোর প্রবেশ করলে ওই ব্যক্তির সঙ্গে তাদের ধস্তাধস্তি হয়। এক পর্যায়ে তিনি আঘাত পেয়ে মারা যান।

বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ঘটনার সময় আব্দুর রশিদ নামাজ আদায় করছিলেন। তার শরীরে কী ধরনের আঘাত রয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে তা জানা যাবে বলেও জানান তিনি।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা