সারাদেশ

সাতক্ষীরায় সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দু'পক্ষের উত্তেজনা: ১৪৪ ধারা জারি

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার দেবহাটায় সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুপক্ষের কর্মসূচিকে ঘিরে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।

বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৬টা থেকে দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের গাজীরহাট বাজারসংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই ১৪৪ ধারা জারি করা হয়।

পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানান উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মো. আসাদুজ্জামান।

তিনি জানান, গাজীরহাট বাজারসংলগ্ন শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেবহাটা উপজেলা শাখার সম্মেলনকে কেন্দ্র করে বিএনপির দুই দুপক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে। এ কারণে ফৌজদারি কার্যবিধি অনুসারে ১৪৪ ধারা জারি করা হয়।

আদেশে জানানো হয়, সম্মেলন স্থল শিমুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ ও তার আশপাশে এলাকায় সভা সমাবেশ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলারক্ষাকারী সংস্থার কর্মকর্তা কর্মচারী ব্যতীত অন্য কোনো ব্যক্তি কোনো প্রকার অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য বহন করতে পারবে না। সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে মাইকিং, মাইক্রোফোন, লাউড স্পিকার ইত্যাদি ব্যবহার।

সভা সমাবেশের উদ্দেশ্যে পাঁচ বা ততোধিক ব্যক্তির সমাবেশ সম্পূর্ণ নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ আদেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

লাইফস্টাইল
বিনোদন
খেলা