সারাদেশ

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে বিএসএফের গুলিতে হাবিল আলী নামে এক কৃষক আহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিষয়টি জানিয়েছেন শাহবাজপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের সদস্য কাসেদ আলী। তবে বিজিবি এর সত্যতা নিশ্চিত করেনি।

আহত মো. হাবিল আলী (৩২) শাহবাজপুর ইউনিয়নের তেলকুপি লম্বাপাড়া গ্রামের মৃত মো. বেলাল হোসেনের ছেলে।

আহত হাবিলের ভাই জামাল আলীর দাবি, ফজরের আজানের সময় তার ভাইসহ কয়েকজন গমের জমিতে পানি দিতে গেলে বিএসএফ গুলি করে। তার দাবি, তার ভাইয়ের নামে চোরাচালান সংক্রান্ত কোনো মামলা নেই।

স্থানীয়দের উদ্ধৃতি দিয়ে ওয়ার্ড সদস্য কাসেদ আলী জানান, ভোর সাড়ে ৪টার দিকে কৃষক হাবিল আলী তার গমের জমিতে পানি দিতে গিয়ে গুলিবিদ্ধ হন। পরে তাকে আহত অবস্থায় তার স্বজনরা উদ্ধার করেন। এ সময় তারা ৪/৫ রাউন্ড গুলির শব্দ পেয়েছেন।

তিনি বলেন, বর্তমান পরিস্থিতিতে বিজিবি ও জনপ্রতিনিধিরা সীমান্তে সন্ধ্যা ৬টার পর না যাওয়ার নির্দেশনা দিলেও কেন তিনি ওখানে গেলেন তা অগ্রহণযোগ্য।

অপরদিকে ৫৯ বিজিবি ব্যাটালিয়ানের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম কিবরিয়া দাবি করেন, রাতে চোরাচালানকারী দলের সদস্যরা ভারতে প্রবেশের চেষ্টার জন্য সীমান্তে অবস্থান করছিল। এ সময় বিএসএফ ৩/৪ রাউন্ড গুলি ছুড়েছে। ওই ঘটনায় কেউ আহত হয়েছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

আহত ব্যক্তি কৃষক কি না এমন প্রশ্নের জবাবে পাল্টা প্রশ্নে তিনি বলেন, রাত ৩টার দিকে সীমান্তে কারা যায়?

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা