ছবি: সংগৃহীত
সারাদেশ

এনইআইআর সংস্কারের দাবিতে রাজধানীতে দোকান বন্ধ রেখে বিক্ষোভ

আমার বাঙলা ডেস্ক

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেনটিটি রেজিস্ট্রার (এনইআইআর) সংস্কারের দাবিতে মানববন্ধন করছে স্মার্টফোন ও গ্যাজেট ব্যবসায়ীদের সংগঠন মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশ।

পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে রবিবার(৩০নভেম্বর) ১০টায় রাজধানীর কারওয়ান বাজার মোড়ে মানববন্ধনের জন্য জড়ো হন এমবিসিবির সদস্যরা।

রাজধানীর বিভিন্ন শপিং মলের মোবাইল ব্যবসায়ীদের পাশাপাশি দোকানের কর্মচারীরাও মানববন্ধনে অংশ নেন। তাঁরা দোকান বন্ধ রেখে মানববন্ধন করেন।

মানববন্ধনকারীরা বলেন, আগামী ১৬ ডিসেম্বর চালু হতে যাওয়া এনইআইআর–ব্যবস্থার নীতিমালায় দেশের প্রায় ২০ হাজার ব্যবসায়ীর স্বার্থ বিবেচনা করা হয়নি। তাই সরকারের দৃষ্টি আকর্ষণে তাঁরা এই কর্মসূচি পালন করছেন।

মানববন্ধনে অংশ নেওয়া রাজধানীর একটি শপিং কমপ্লেক্সের ব্যবসায়ী বলেন, এনইআইআর বাস্তবায়িত হলে লাখো ব্যবসায়ী ও পরিবার ক্ষতিগ্রস্ত হবে। একটি বিশেষ গোষ্ঠীকে লাভবান করার জন্য নতুন এই নিয়ম করা হচ্ছে। মোবাইলের ওপর বাড়তি করের কারণে ভোক্তাদের বেশি দামে মোবাইল কিনতে হবে।

বেলা সাড়ে ১১টার দিকে দেখা যায়, কারওয়ান বাজার মোড়ে বিচ্ছিন্নভাবে মানববন্ধনকারীরা অবস্থান নেন। এ সময় তাঁরা দাবিদাওয়া লেখা ব্যানার-প্ল্যাকার্ড প্রদর্শন করেন।

এনইআইআর চালুর আগের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনার দাবি জানান মানববন্ধনকারীরা। তাঁরা বলেন, দাবি আদায় না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা