ছবি-সংগৃহীত
টেকলাইফ

হোয়াটসঅ্যাপে যেভাবে পাঠাবেন এইচডি ভিডিও

তথ্যপ্রযুক্তি ডেস্ক: সম্প্রতি ব্যবহারকারীদের জন্য এইচডি ছবি শেয়ার করার ফিচার নিয়ে এসেছে হোয়াটসঅ্যাপ। অ্যান্ড্রয়েড এবং আইওএস দুই প্ল্যাটফর্মের ক্ষেত্রেই লাইভ হয়ে গেছে ফিচারটি।

হোয়াটসঅ্যাপে এবার এইচডি কোয়ালিটির ভিডিও পাঠানোর মতোও ফিচার যোগ করা হলো।

হোয়াটসঅ্যাপে এইচডি কোয়ালিটির ভিডিও যেভাবে পাঠাবেন

ফিচারটির ক্ষেত্রে ব্যবহারকারীরা প্রথমে সেই ফাইল সিলেক্ট করবেন, যেটি তারা পাঠাবেন। সেন্ড বাটন পাঠানোর আগে উপরে ‘এইচডি’ আইকন দেখতে পাবেন।

আপনি এখানে স্ট্যান্ডার্ড কোয়ালিটি থেকে রেজোলিউশন এইচডি-তে পরিবর্তন করতে পারবেন। বাই-ডিফল্ট ফিচারটি সক্রিয় হয়ে যাবে।

যদিও হাই রেজোলিউশনে ছবির মতোই ভিডিও পাঠাতে গেলেও বেশি ডেটা খরচ হবে এবং স্টোরেজও বেশি খরচ হবে।

এদিকে ব্যবহারকারীরাও নিজেদের পছন্দমাফিক রেজোলিউশন বেছে নিয়ে ভিডিও ডাউনলোড করতে পারবেন।

হোয়াটসঅ্যাপের পক্ষ থেকে এ বিষয়ে বলা হচ্ছে, ‌‘আপনার ব্যান্ডউইথ কানেক্টিভিটি কম থাকার সময় আপনি যদি কোনো ছবি পেতে চান, তাহলে আপনি ফটো-বাই-ফটোর ভিত্তিতে বেছে নিয়ে স্ট্যান্ডার্ড ভার্সনটিকে এইচডি-তে আপগ্রেড করে নিতে পারেন।’

নির্দিষ্ট সময়ে ব্যবহারকারীদের অ্যাপ আপডেটের মাধ্যমে এইচডি কোয়ালিটির ভিডিও পাঠানোর ফিচারটি ধাপে ধাপে রোলআউট করা হবে।

হোয়াটসঅ্যাপ আপডেট করে এখন থেকেই দেখা যাবে সেখানে এইচডি কোয়ালিটির ভিডিও পাঠানো সাপোর্ট রয়েছে কি না। আবার, হোয়াটসঅ্যাপ তার ওয়েব ভার্সনেও এইচডি কোয়ালিটির ছবি ও ভিডিও পাঠানোর ফিচার নিয়ে কাজ করছে।

তবে কেউ চাইলে এখন ছবি বা ভিডিও এইচডি কোয়ালিটিতে ডাউনলোড করতে পারবেন।

চলতি ২০২৩ সালের শুরু থেকেই হোয়াটসঅ্যাপ একের পর এক ফিচার রোলআউট করে চলেছে। ভিডিও কলের সময় স্ক্রিন শেয়ারিং ফিচার থেকে শুরু করে মাল্টি-ফোন কানেক্টিভিটি অপশনসহ একাধিক জরুরি ফিচার রয়েছে এ তালিকায়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা