জাতীয়

হাজারীবাগে বাসা থেকে নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর হাজারীবাগের বাড্ডানগর এলাকার একটি বাসা থেকে সুমাইয়া আক্তার সুমি (২৭) নামে এক নারীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুমাইয়ার গ্রামের বাড়ি মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলায়। বর্তমানে স্বামীর সঙ্গে হাজারীবাগের বাড্ডানগরে ভাড়া থাকতেন।

বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৮টা নাগাদ সুমাইয়াকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

সুমাইয়ার চাচা সুমন মিয়া বলেন, ‘প্রায় ছয় বছর আগে পরিবারের সম্মতিতে দই ব্যবসায়ী জুবায়ের হোসেন সোহাগের সাথে বিয়ে হয় সুমাইয়ার। তাদের ছয় মাসের একটি মেয়ে এবং পাঁচ বছরের একটি ছেলে রয়েছে। গত রাতে পরিবারের সঙ্গে খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে সুমাইয়া। স্বামীর সঙ্গে কোনো রাগ বা অভিমানের কথা জানা যায়নি। আজ ভোরের দিকে স্বামী সন্তানদের এক রুমে ছিটকিনি দিয়ে আটকিয়ে পাশের রুমে গিয়ে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে সে।’

এ বিষয়ে জানতে চাইলে হাজারীবাগ থানার উপপরিদর্শক (এসআই) সৌরভ সাহা বলেন, ‘আজ সকালের দিকে খবর পেয়ে হাজারীবাগের বাড্ডানগরের একটি বাসা থেকে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ফ্যানে ঝুলে থাকা ওই গৃহবধূকে উদ্ধার করি। পরে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।’

এসআই আরো জানান, নিহতের পরিবার ও স্বজনদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে জানা গেছে এটি আত্মহত্যা। তবুও মৃত্যুর সঠিক কারণ নির্ণয়ে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

নেতানিয়াহুর আগমনে ওয়াশিংটনে প্রতিবাদ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন...

পিরোজপুরে শহীদদের স্মরণে ৭৩৪টি গাছ

প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি-২০২৬ এর আওতায় জুলাই আন...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

মাদারীপুরে মানব পাচার প্রতিরোধ ও মনিটরিং সেল  উদ্বোধন 

মানব পাচার রোধ করি, "নিরাপদ সমাজ গড়ি" এবং "অবৈধ পথে নয়, বৈধ প...

ফ্রান্সের ভয়াবহ দাবানলে সৃষ্টি বিরল মেঘ

দক্ষিণ-পশ্চিম ফ্রান্সের ভয়াবহ দাবানল সৃষ্টি করেছে...

বাংলাদেশের জ্বালানি সংকটে মালয়েশিয়ার সহযোগিতা

দেশের চলমান গ্যাস সংকট মোকাবিলায় বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছেন মালয়েশিয়...

লাইফস্টাইল
বিনোদন
খেলা