সংগৃহীত ছবি
সারাদেশ

সেপটিক ট্যাংকে পড়ে ৩ জনের মৃত্যু

জেলা প্রতিনিধি : রংপুরের মিঠাপুকুরে সেপটিক ট্যাংকে পড়ে ৩ জনের মৃত্যুর ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার (৪ জুলাই) সকাল ৬টার দিকে উপজেলার শাল্টি গোপালপুর ইউনিয়নের ধাপ উদয়পুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ওই গ্রামের বাদশা মিয়ার স্ত্রী দেলোয়ারা বেগম (৫৫), দেলোয়ারা বেগমের ছেলে ইদা মিয়া (৩৫) এবং তোবারক হোসেনের ছেলে ইবলুল মিয়া (৩৫)।

স্থানীয় ইউপি সদস্য জাহাঙ্গীর আলম জানান, দেলোয়ারা বেগমের বাড়ির পেছনে গরুর মলমূত্র যাওয়ার জন্য একটা সেপটিক ট্যাংক খোঁড়া হয়েছিল। ওই ট্যাংকের পাশে মই দিয়ে ঘরের সানশেটের ওপর লাউয়ের পাতা তুলছিলেন দেলোয়ারা বেগম। এ সময় মই ভেঙে নিচে সেপটিক ট্যাংকের গর্তে পড়ে যান তিনি। পরে তাকে বাঁচাতে এগিয়ে এসে তার ছেলে ইদা মিয়াও সেখানে পড়ে যান। এরপর ওই দুজনকে বাঁচাতে প্রতিবেশী ইবলুল মিয়া গেলে তিনিও ওই ট্যাংকে পড়েন এবং তিনজনই সেখানে মারা যান। খবর পেয়ে মিঠাপুকুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সেপটিক ট্যাংক থেকে তিনজনের মরদেহ উদ্ধার করেন।

মিঠাপুকুর ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মশিউর রহমান জানান, সেপটিক ট্যাংকটি সরু ও গভীর ছিল। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে সকাল সাড়ে ৭টার দিকে তিনজনের মরদেহ উদ্ধার করে। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আমার বাংলা/এমআর

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সিলেট সফরে আসছেন রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবারের মতো মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) এ...

মেট্রোরেলের গাবতলী - দাশেরকান্দি রুট একনেকে উঠছে বুধবার

আসছে মেট্রোরেলের লাইন-৫-এর দক্ষিণাঞ্চলীয় গাবতলী - দাশেরকান্দি রুট । আগামী বুধ...

অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য মোকাবিলায় ‘কাঠমান্ডু ঘোষণা’ গৃহীত

দক্ষিণ এশিয়ায় অবৈধ বন্যপ্রাণী বাণিজ্য এবং এর সঙ্গে সংশ্লিষ্ট আন্তঃদেশীয় সংগঠি...

হুসেইন মুহম্মদ এরশাদ রাষ্ট্রপতি জিয়া হত্যায় জড়িত!

প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে সাবেক লেফটেন্যান্ট কর্নেল মতিউর রহমান গুলি ক...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা