ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

সুপ্রিম কোর্টের বিচারকদের লজ্জিত হওয়া উচিত : ট্রাম্প

আমার বাঙলা ডেস্ক

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করে যে রায় ঘোষণা করেছেন সুপ্রিম কোর্ট, তাকে ‘হাস্যকর’ বলে উল্লেখ করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই রায় ঘোষণার জন্য সুপ্রিম কোর্টের বিচারকদের ‘লজ্জা হওয়া উচিত’ বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রেসিডেন্ট ট্রাম্প আরও বলেছেন, সুপ্রিম কোর্টের যে বিচারপতিরা এই রায় দিয়েছেন তাদের ‘দেশপ্রেমের অভাব’ এবং সংবিধানের প্রতি অবিশ্বস্ততার কারণে তিনি নিজেও লজ্জিত।

শুক্রবার সুপ্রিম কোর্টের রায় ঘোষণার কিছু সময় পর নিজের সামাজিক যোগযোগমাধ্যম পোস্ট করা এক বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, "সুপ্রিম কোর্টের যে সদস্যরা আমাদের গ্রহণযোগ্য এবং সঠিক শুল্কনীতির বিরুদ্ধে ভোট দিয়েছেন, তাদের নিজেদের জন্য লজ্জিত হওয়া উচিত। তাদের সিদ্ধান্ত হাস্যকর ছিল কিন্তু, এখন সমন্বয় প্রক্রিয়া শুরু হচ্ছে, এবং আমরা আগের চেয়ে আরও বেশি অর্থ গ্রহণের জন্য যথাসাধ্য চেষ্টা করব।”

গতকাল শুক্রবার ট্রাম্পের শুল্কনীতিকে অবৈধ ঘোষণা করে রায় দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট; সর্বোচ্চ আদালতের ৯ জন বিচারপতির মধ্যে ৬ জনই রায়কে সমর্থন করেছেন।

নিজের পোস্টে এ প্রসঙ্গে ট্রাম্প বলেন, “আমি আদালতের কিছু বিচারপতির জন্য লজ্জিত, কারণ আমাদের দেশের জন্য যা সঠিক তা করার সাহস তাদের নেই। আদালতের এই বিচারপতিরা কট্টর বামপন্থি ডেমোক্র্যাট গণ্ডারদের মতো নির্বোধ এবং কোলে বসে থাকা আদুরে কুকুর। তাদের রায়ে দেশপ্রেম এবং সংবিধানের প্রতি বিশ্বস্ততার গুরুতর অভাব রয়েছে।ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প আরও বলেন, শুল্ক আরোপের ক্ষেত্রে প্রত্যেক দেশের সরকারের সঙ্গে আলোচনার সময় তিনি এবং তার নেতৃত্বাধীন প্রশাসনের কথাবার্তা ছিল ‘খুবই বিনয়ী’। আদালতের সিদ্ধান্তকে প্রভাবিত করতে পারে এমন কোনো কাজ তার নেতৃত্বাধীন প্রশাসন করেনি বলেও দাবি করেছেন ট্রাম্প।

“যুক্তরাষ্ট্রকে ফের মহান করে তুলতে আমি গত এক বছর ধরে খুবই কার্যকরভাবে শুল্কের ব্যবহার করেছি। আমি ক্ষমতায় আসার পর আমাদের শেয়ার বাজারও চাঙা হয়েছে। যুক্তরাষ্ট্রের শেয়ার বাজার সম্প্রতি ডিওডব্লিউ-তে ৫ হাজার এবং এস অ্যান্ড পি-তে ৭ হাজার পয়েন্ট অতিক্রম করেছে। এটা অনেকের কাছেই কল্পনাতীত ছিলো।”

নিজের শুল্কনীতির পক্ষে যুক্তি দিয়ে ট্রুথ সোশ্যাল পোস্টে ট্রাম্প বলেন, “শুল্ক আমাদের ব্যাপকভাবে জাতীয় নিরাপত্তা দিয়েছে এবং শুল্ক ও শক্তিশালী সীমান্তের মেলবন্ধন আমাদের দেশে ফেন্টানাইলের আগমন ৩০ শতাংশ হ্রাস করেছে। আমাদের সব শুল্ক বহাল আছে, তবে যেহেতু আদালত ভুলভাবে আমাদের শুল্কনীতি প্রত্যাখ্যান করেছে, তাই এখন আমাদের অন্যান্য বিকল্পগুলো ব্যবহার করতে হবে।”

সূত্র : এএফপি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা