বিনোদন
নির্মাতা হাসান রেজাউল

সহিদ রাহমানের গল্পে নির্মাণ হচ্ছে  টেলিফিল্ম ‘আমি মায়ের কাছে যাবো’

সাজু আহমেদ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের আদরের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের শেষ আকুতি ছিল ‘আমি মায়ের কাছে যাবো’। ১৯৭৫-এর ১৫ আগস্ট ইতিহাসের যে বর্বরতম রাতে বঙ্গবন্ধুসহ তার পুরো পরিবার (দুই কন্যা ব্যাতিত) ও নিকট আত্মীয়দের হত্যা করা। সেই পুরো হত্যাযজ্ঞ শেখ রাসেল লুকিয়ে থেকে নিজ চোখে দেখেছিলেন। একে একে প্রাণের চেয়ে প্রিয় বাবা, মা, বড় দুই ভাই, ভাবীসহ আত্মীয়-স্বজনের মৃত্যুর আর্তনাদ শুনেছিলেন তিনি। বঙ্গবন্ধুর পরিবারের মধ্যে সবশেষে ঘাতকদের শিকার হন শেখ রাসেল। তাকে হত্যার আগে রাসেলের শেষ দুটি বক্তব্য ছিল ‘আমি মায়ের কাছে যাবো’ আর ‘আমাকে হাসু আপার আছে দিয়ে আসো’। এই গল্প ইতিহাসের পাতায় থাকলেও ভিজ্যুয়াল প্রথমবারের মতো নির্মাণ করেন নাট্যকার সহিদ রাহমান। এবার সেই গল্প তিনি আরও বৃহৎ পরিসরে নির্মাণ করতে যাচ্ছেন। টেলিফিল্মের নামকরণও করা হয়েছে ‘আমি মায়ের কাছে যাবো’।
রাজধানীর অফিসার্স ক্লাবে সম্প্রতি এক সংবাদ সম্মেলনের মাধ্যমে টেলিফিল্মটির নির্মাণে চুক্তিপত্র স্বাক্ষর ও পোস্টার উদ্বোধন করা হয়। ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক উপচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিকর সভাপতিত্বে এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া, দৈনিক শুভ প্রতিদিনের সম্পাদক ও প্রকাশক সরওয়ার হোসেন। নাট্যকার সহিদ রাহমানের সঞ্চায়লনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টেলিফিল্মের নির্মাতা হাসান রেজাউল, ক্রিয়েটিভ ডিরেক্টর প্রসূন রহমান, শেখ রাসেল চরিত্রের অভিনয়শিল্পী শিশুশিল্পী দিহান, বঙ্গমাতা চরিত্রের শিল্পী জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি, শেখ কামাল চরিত্রের অভিনেতা ক্রিশ্চিয়ানো তন্ময় প্রমুখ।
নাট্যকার সহিদ রাহমান জানান, টেলিফিল্মটির শুটিং আগামী ১ মে থেকে শুরু হবে। এরপর ১৬ জুন ভারতের কলকাতা ও দিল্লীতে টেলিফিল্মটির প্রিমিয়ার শো হবে। এরপর ঢাকাতেও বেশ আড়ম্বরের সঙ্গে সিনেমাটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হবে। কেমন ছিল রাসেলের জীবনের ১০টি বছর? তার জীবন প্রবাহের সময়গুলো ফিরে দেখা আর সৃজনশীল আবহে পূণ:নির্মাণের চেষ্টা থাকবে ‘আমি মায়ের কাছে যাবো’ নামের এই ৯০ মিনিটের টেলিফিল্মে। ফ্রেম ফ্যাক্টরি নিবেদিত সহিদ রাহমানের ‘মহামানবের দেশে’ উপন্যাস অবলম্বনে নির্মিত এই টেলিফিল্মের ধরণ হবে বায়োগ্রাফিক্যাল/জীবনালেখ্য। বাকী চরিত্রগুলোর মধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চরিত্রের সম্ভাব্য শিল্পী শাকিল আহমেদ, শেখ হাসিনা চরিত্রে সাদিয়া আয়মান, শেখ জামাল চরিত্রে শরীফ সিরাজ, শেখ রাসেলের গৃহ শিক্ষিকা গীতালি চরিত্রে তানজিকা আমিন এবং ল্যাবরেটরি স্কুলের প্রধান শিক্ষিকা চরিত্রে ডলি জহুর অভিনয় করবেন।
‘আমি মায়ের কাছে যাবো’ টেলিফিল্মের পরিচালক হাসান রেজাউল বলেন, কেমন ছিল রাসেলের জীবনের ১০টি বছর? কেমন ছিল তার বেঁচে থাকার দিনগুলো? তার জীবনপ্রবাহের সময়গুলো ফিরে দেখা আর এই টেলিফিল্ম সৃজনশীল আবহে পুনর্নির্মাণের চেষ্টা থাকবে। স্বাভাবিকভাবেই গল্পের ধারাবাহিকতায় উঠে আসবে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা, শেখ হাসিনা, শেখ রেহানাসহ পরিবারের অন্য সদস্যের কথা। আগামী ১ মে থেকে শুটিং শুরু করার পরিকল্পনা রয়েছে আমাদের। নিজের চরিত্রটি নিয়ে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি বলেন, এর আগে গৌতম কৈরীর ‘বঙ্গমাতা’ স্বল্পদৈর্ঘ্যে বঙ্গমাতার চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা রয়েছে আমার। চেষ্টা করব সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে চরিত্রটিকে সুচারুভাবে উপস্থাপন করার’।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা