সংগৃহিত
আন্তর্জাতিক

লেবাননকে গাজায় পরিণত হতে দেয়া যাবে না

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েল এবং লেবাননের হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা বৃদ্ধির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস।

দুই দেশের যুদ্ধের হুমকি একটি ভুল পদক্ষেপ বলে মন্তব্য করেছেন তিনি। গতকাল শুক্রবার সাংবাদিকদের এ কথা বলেন তিনি। খবর আল জাজিরা।

ক্রমবর্ধমান এ উত্তেজনা বৃদ্ধি নিয়ে গভীরভাবে উদ্বেগ প্রকাশ করে গুতেরেস বলেন, ‘এই পরিস্থিতি শান্ত করতে এবং ভুল পদক্ষেপ থেকে বিরত রাখতে জাতিসংঘের শান্তিরক্ষীরা কাজ করছেন।’

গুতেরেস সাংবাদিকদের বলেন, ‘একটি তাড়াহুড়ো করে নেওয়া পদক্ষেপ বিপর্যয়কে আরো বেসামাল করে তুলতে পারে যা সীমান্তের বাইরে…সত্যি বলতে কি কল্পনারও বাইরে চলে যেতে পারে। এই অঞ্চলের জনগণ এবং বিশ্ববাসী লেবাননকে আরেকটি গাজায় পরিণত হতে দিতে পারে না।’

জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী ইউনিফিল ও ইউএনটিএসও নামে পরিচিত নিরস্ত্র কারিগরি পর্যবেক্ষকরা দীর্ঘদিন ধরে দক্ষিণ লেবাননে অবস্থান করছে। এই দলগুলো ‘ব্লু লাইন’ হিসেবে পরিচিত এবং তারা লেবানন ও ইসরায়েলে মধ্যে সীমান্ত বিভেদকারী এলাকা পর্যবেক্ষণে নিয়োজিত রয়েছে।

জাতিসংঘের মহাসচিব বলেন, ‘জাতিসংঘের শান্তিরক্ষীরা উত্তেজনা প্রশমন এবং দুপক্ষের মধ্যে হিসাবের কোনো গরমিল যাতে না হয়, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছে। বিশ্বকে জোরেসোরে ও পরিষ্কার করে বলতে হবে, অতিদ্রুত উত্তেজনা নিরসন করা অপরিহার্য এবং এর কোনো সামরিক সমাধান নেই।’

অক্টোবরে গাজা যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ফিলিস্তিনি মিত্র হামাসের সঙ্গে সংহতি প্রকাশ করে ইসরায়েলে রকেট নিক্ষেপ করছে ইরান-সমর্থিত হিজবুল্লাহ। জবাবে ইসরায়েল বিমান হামলা ও ভারী কামান দিয়ে গোলা ছুঁড়ছে। সীমান্তে শত শত মানুষ নিহত ও কয়েক হাজার মানুষ বাস্তুচ্যুত হয়েছেন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু ও প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্ট ‘লেবাননকে গাজায় পরিণত করার’ হুমকি দিয়েছেন।

অপরদিকে, হিজবুল্লাহ নেতা হাসান নাসরাল্লাহ লেবাননে ইসরায়েল বড় ধরনের হামলা চালালে এর জবাবে পাল্টা হামলায় কোনো নিয়ম রক্ষা করা হবে না হুঁশিয়ারি দিয়েছেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা