সংগৃহীত
জাতীয়

রাশিয়ায় বিশ্ববিদ্যালয়ের চেয়ারম্যান ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ এবং অধ্যাপক ড. মুহম্মদ ইউনূস রাশিয়ার অন্যতম শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয় ফিন্যান্সিয়াল ইউনিভার্সিটির উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যানের পদে নিয়োগ পেয়েছেন। রাজধানী মস্কোতে অবস্থিত এই সরকারি বিশ্ববিদ্যালয়টি রাশিয়ার শীর্ষ ৫টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি।

সোমবার ঢাকার ইউনূস সেন্টার থেকে দেওয়া এক বিৃবতিতে এ সম্পর্কে বলা হয়েছে, গত ২৩ নভেম্বর ফিন্যান্সিয়াল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক স্তানিস্লাভ প্রোকোফিয়েভের সঙ্গে এক উচ্চপর্যায়ের বৈঠকে যোগ দিয়েছিলেন অধ্যাপক ইউনূস। সেই বৈঠকেই বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান পদের জন্য তাকে প্রস্তাব করা হয় এবং ইউনূস সেই প্রস্তাব গ্রহণ করেন।

ফিন্যান্সিয়াল ইউনিভার্সিটিতে মোট শিক্ষক এবং গবেষকের সংখ্যা ৩ হাজার। গত বছর এই বিশ্ববিদ্যালয়টির আমন্ত্রণে ছাত্র-শিক্ষকদের মিলনায়তনে নিজের সামাজিক ব্যবসার ওপরে লেকচার দিয়েছিলেন তিনি।

২৩ নভেম্বরের বৈঠকে বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক প্রোকোকিভ জানান, ইউনূসের সামাজিক ব্যবসার তত্ত্ব বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও গবেষকমহলে বেশ সাড়া জাগিয়েছে এবং মূলত এই কারণেই আন্তর্জাতিক উপদেষ্টা বোর্ডের সভাপতির পদে বিবেচননা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এই বোর্ডের মূল কাজ হবে রাশিয়ার বাইরের বিভিন্ন দেশের মেধাবী শিক্ষক এবং গবেষকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা এবং বিশ্ববিদ্যালয়ের নিয়মিত শিক্ষা ও গবেষণা কার্যক্রমে তাদের অন্তর্ভুক্ত করা।

২৩ নভেম্বরের ওই সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রেসিডেন্ট অধ্যাপক মিখাইল এসকিন্দারভ, অ্যাকাডেমিক অ্যাফেয়ার্স বিষয়ক ভাইস রেক্টর অধ্যাপক একাতেরিনা কামেনেভা, সেন্টার ফর ইন্টারন্যাশনাল সায়েন্টিফিক অ্যান্ড এডুকেশনাল প্রজেক্টসের পরিচালক অধ্যাপক কিরিল বাবায়েভ, ইন্টারন্যাশনাল রিলেশানস বিভাগের প্রধান লিলিয়া প্রিখোদকো এবং রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের সার্ভিস ফর দ্য প্রটেকশন অব ফাইন্যান্সিয়াল সার্ভিসেস টু কনজ্যুমারস অ্যান্ড মাইনরিটি শেয়ারহোল্ডারসের প্রধান মিখাইল মামুতা। সূত্র : ইউএনবি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

রায়েরবাজারে অবৈধ অটোরিকশা গ্যারেজে অভিযান, মালিক গ্রেপ্তার

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন রায়েরবাজার বুদ্ধিজীবী কবরস্থান এলাকায় অবৈধ অটোরি...

ইয়েমেনে ২৪ ঘণ্টায় সৌদির ৫৮ বিমান অভিযান

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য করে শনিবার রাত থেকে র...

গাইবান্ধায় ৩৮৫১ কিমি কাঁচা সড়ক, বর্ষায় কাদা-খরায় ধুলা

গাইবান্ধায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আওতাধীন ৩ হাজার ৮৫১ কিল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

লাইফস্টাইল
বিনোদন
খেলা