ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ

‘রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠক এখন ওয়াশিংটনের হাতে’

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, রাশিয়া-যুক্তরাষ্ট্র শীর্ষ বৈঠকের সম্ভাবনা সম্পূর্ণভাবে নির্ভর করছে ওয়াশিংটনের ওপর।

রবিবার (২৬ অক্টোবর) হাঙ্গেরির ইউটিউব চ্যানেল ‘উলট্রাহাং’-এ দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেন তিনি।

ল্যাভরভ জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুদাপেস্টে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তাব দিয়েছিলেন। প্রেসিডেন্ট পুতিন বলেছিলেন, ঠিক আছে, আমরা প্রস্তুতিমূলক কাজ শুরু করি।

রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, মস্কো সম্ভাব্য শীর্ষ বৈঠকের জন্য উন্মুক্ত রয়েছে, কিন্তু এ উদ্যোগটি সম্পূর্ণভাবে যুক্তরাষ্ট্রের হাতে।

ল্যাভরভ বলেন, আমরা ভদ্র মানুষ। যখন আমন্ত্রণ আসে, আমরা ‘হ্যাঁ’ বলি এবং ঠিক করি কবে, কোথায় ও কিভাবে বৈঠক হবে। কিন্তু পরে আমন্ত্রণ বাতিল হয়ে যায়, যেমনটি প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন। পরে বলা হয়েছে, ‘বাতিল’ মানে ‘স্থগিত রাখা’। এটি যে উদ্যোগ নিয়েছে, তাদের ওপর নির্ভর করছে।

ল্যাভরভ আরও উল্লেখ করেন, আমি মার্কো রুবিওর সঙ্গে ফোনে কথা বলেছি। পুরো উদ্যোগ যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এসেছে। আমরা প্রস্তুত আছি, এখন যুক্তরাষ্ট্র যখন সুবিধা মনে করবে।

ইউক্রেনের ভূখণ্ডের ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন ফরম্যাটে আলোচনা চলছে জানিয়ে ল্যাভরভ বলেন, পুতিন ও ট্রাম্প, হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান, স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী রবার্ট ফিকোসহ অন্যান্য নেতাদের সঙ্গে এ বিষয়ে আলাপ করেছেন।

তিনি বলেন, আমাদের একটি বাফার জোন প্রয়োজন, কারণ ইউক্রেনীয়রা রাশিয়ার ভূখণ্ডে অব্যাহতভাবে গোলাবর্ষণ, বোমা নিক্ষেপ ও ড্রোন হামলা চালাচ্ছে। বিশেষ করে ব্রিয়ানস্ক, বেলগোরদ, কুরস্কের মতো অঞ্চলগুলোতে।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা