সংগৃহিত
রাজনীতি

রংপুর জেলা যুবলীগের গাছের চারা রোপন ও বিতরণ

নিজস্ব প্রতিনিধি : আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে রংপুর জেলা যুবলীগের উদ্যোগে বছরব্যাপী এক লক্ষ গাছের চারা রোপন ও বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার সকালে নগরীর বঙ্গবন্ধু ম্যূরাল চত্ত্বরে কর্মসূচির উদ্বোধন করেন, জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. আনোয়ারুল ইসলাম।

রংপুর জেলা যুবলীগের সভাপতি লক্ষীন চন্দ্র দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মেহেদী হাসান রনির সঞ্চালনায় কর্মসূচিতে উপস্থিত ছিলেন, জেলা যুবলীগের সহ-সভাপতি নওশাদ আলম রাজু, মীর শরিফুজ্জামান শিপন, যুগ্ম সাধারণ সম্পাদক আশিকুর রহমান সোহেল, শেখ মাহবুব নাসির টুটুল, সাংগঠনিক সম্পাদক নাহিদ হাসান লিটন, সদর উপজেলা যুবলীগের আহ্বায়ক রাকিবুজ্জামান রাকিব, জেলা যুবলীগের সাবেক সদস্য আজিজুল ইসলাম মুরাদ, রাজিব হাসান সুমন, আজম ব্যাপারী, জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আবু হোসেন, সাবেক যুগ্ম সম্পাদক মোস্তফা পারভেজ জিয়ন, সাবেক উপ-প্রচার সম্পাদক নাহিদ হাসান, কাউনিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আশিকুর রহমান আশিক, সদর উপজেলা যুবলীগ নেতা, পিটু, প্রশান্ত রায়, ইনসান মিয়া, লুৎফর রহমান বিদ্যুৎ, প্রবীর কুমারসহ অন্যরা। উদ্বোধনী দিনে এক হাজার ফলদ, বনজ, ঔষধী গাছের চারা বিতরণ ও রোপন করা হয়।

জেলা যুবলীগের সাধারণ সম্পাদক মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশে রংপুর জেলা যুবলীগ নানা সামাজিক-মানবিক কর্মকাণ্ড বাস্তবায়ন করছে। ঐতিহ্যবাহী সংগঠন আওয়ামী লীগের প্লাটিনাম জয়ন্তী উপলক্ষে আমরা এক লক্ষ গাছের চারা রোপনের উদ্যোগ নিয়েছে। আজ উদ্বোধনী দিনে এক হাজার ফলদ, বনজ ও ঔষধী গাছের চারা বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বিতরণ করা হয়েছে। সেই সাথে ঐতিহাসিক জেলা স্কুল মাঠে গাছের চারা রোপন করা হয়েছে। আমাদের ৮টি উপজেলা, ৩টি পৌরসভা ও সিটি করপোরেশন এলাকায় বছরব্যাপী এ কার্যক্রম অব্যহত থাকবে।

জেলা যুবলীগের সভাপতি লহ্মীন চন্দ্র দাস বলেন, পরিবেশের ভারসাম্য ও দূষণ রক্ষায় এ বৃক্ষরোপন কার্যক্রম বড় ভূমিকা রাখবে। যেখানে একটি বড় গাছ কাটা হবে, সেখানে আমরা কমপক্ষে ১০টি গাছ রোপন করবো। তাহলে আমরা সবুজ শ্যামল দেখ গড়তে পারবো এবং সেই গাছ বড় হয়ে আমাদের অক্সিজেন দেবে, দূর্যোগের হাত থেকে রক্ষা করবে।

জেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক অ্যাড. আনোয়ারুল ইসলাম বলেন, আজ জেলা যুবলীগের উদ্যোগে আমরা গাছের চারা বিতরণ এবং রোপন করেছি। আমি প্রত্যাশা করছি, আগামীতে সরকারের বিরুদ্ধে যারা অপ-প্রচার চালাবে তাদের বিরুদ্ধে রংপুর জেলা যুবলীগ রুখে দাঁড়াবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৩৯ হাজার

চলমান বিশেষ অভিযানে গত ১ মে থেকে ২৭ জুলাই পর্যন্ত...

গাব ফল কেন খাবেন? জেনে নিন এর উপকারিতা

বাংলাদেশে সহজলভ্য দেশীয় ফলগুলোর মধ্যে 'গাব' একটি পুষ্টিকর ও ঔষধিগুণসম...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

আইসিটিতে চলমান বিচার নিয়ে হিউম্যান রাইটস ওয়াচের উদ্বেগ

বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে (আইসিটি) চলমান বিচার প্রক্রিয়ায় আন...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

ফ্যামিলি কার্ডের প্রলোভনে নারীকে রাতে দেখা করার প্রস্তাব বিএনপি নেতার

নরসিংদীর শিবপুরে এক নারীকে রাত ১২টায় পুকুরপাড়ে দেখা করলে ফ্যামিলি কার্ড দেও...

জাতীয় দল থেকে অবসর নেইমারের

ব্রাজিলের ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা