বাণিজ্য

বিশ্ববাজার: ৯ মাসে সর্বোচ্চ জ্বালানি তেলের দাম

বাণিজ্য ডেস্ক: সৌদি আরব ও রাশিয়ার জ্বালানি তেলের উত্তোলন কমানোর ঘোষণায় আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বিগত নয় মাসে সর্বোচ্চে উঠেছে।

আন্তর্জাতিক বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, এই সপ্তাহে ওপেকের সদস্য সৌদি আরব ও রাশিয়া জানিয়েছে, চলতি বছরের শেষ নাগাদ সম্মিলিতভাবে দৈনিক ১ দশমিক ৩ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন কমানো হবে। যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি তেলের বাজারে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) অপরিশোধিত তেলের দাম প্রায় ১ শতাংশ বেড়েছে, যা বিগত ৯ মাসের মধ্যে সর্বোচ্চে পৌঁছে গেছে।

এদিন ব্রেন্ট ক্রুডের দাম ৭৩ সেন্ট বা শূন্য দশমিক ৮ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯০ দশমিক ৬৫ ডলারে দাঁড়িয়েছে। এদিকে ইউএস ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ৬৪ সেন্ট বা শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে উঠে গেছে ৮৭ দশমিক ৫১ ডলারে।

ফলে ব্রেন্ট ক্রুডের দাম গত বছরের ১৬ নভেম্বরের পর সর্বোচ্চ রয়েছে। পাশাপাশি ডব্লিউটিআই অপরিশোধিত তেলের দামও গত বছরের নভেম্বর মাসের পর এখন সর্বোচ্চ।

চলতি সপ্তাহে উভয় বেঞ্চমার্কের দামই প্রায় ২ শতাংশ বেড়েছে। গত সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম বেড়েছে প্রায় ৫ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম প্রায় ৭ শতাংশ বেড়েছে।

বিশ্বের শীর্ষ তেল উৎপাদনকারী দেশগুলো ‘দি অরগানাইজেশন অব দ্য পেট্রোলিয়াম কান্ট্রিস’ বা ওপেক নামে পরিচিত। আবার ওপেকের বাইরে অন্যান্য তেল উৎপাদনকারী দেশ ও ওপেকের সদস্যদের একত্রে ওপেক প্লাস নামে অভিহিত করা হয়।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

সব বিভাগেই ভারি বর্ষণের সতর্কতা আবহাওয়া অফিসের

দেশের আটটি বিভাগের বিভিন্ন এলাকায় আগামী ২৪ ঘণ্টায় বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়ে...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা