ছবি-সংগৃহীত
আন্তর্জাতিক

মেক্সিকোতে সড়ক দুর্ঘটনায় নিহত ১০

আন্তর্জাতিক ডেস্ক: উত্তর আমেরিকার দেশ মেক্সিকোতে কার্গো ট্রাকে লুকিয়ে ভ্রমণের সময় সড়ক দুর্ঘটনায় শিশুসহ অন্তত ১০ অভিবাসী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।

সোমবার (২ অক্টোবর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, মেক্সিকোর দক্ষিণাঞ্চলীয় চিয়াপাস প্রদেশে মহাসড়কে গাড়ি উল্টে কার্গো ট্রাকে লুকিয়ে থাকা কমপক্ষে ১০ কিউবান অভিবাসীর মৃত্যু হয়েছে।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, গুয়াতেমালা সীমান্তের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় নিরাপত্তা কর্মকর্তারা।

তারা আরও জানান, দুর্ঘটনায় কমপক্ষে ১৭ জন আহত হয়েছেন। এছাড়া নিহতদের মধ্যে একজন শিশুও রয়েছে। অন্য একটি প্রতিবেদনে বলা হয়, নিহতদের সবাই নারী।

ন্যাশনাল মাইগ্রেশন ইনস্টিটিউট (আইএনএম) এক বিবৃতিতে বলছে, দুর্ঘটনাকবলিত ট্রাকটিতে অতিরিক্ত যাত্রী বহন করা হচ্ছিল। দুর্ঘটনার পর ট্রাকের চালক পালিয়ে যায়। প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে, চালক দ্রুত গতিতে ট্রাক চালানোর কারণে এক পর্যায়ে সেটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

বিবিসি বলছে, এ দুর্ঘটনাটি প্রশান্ত মহাসাগরীয় উপকূল বরাবর মোটরওয়ের একটি অংশে হয়েছে। রাস্তাটি মূলত প্রায়শই যুক্তরাষ্ট্রে পৌঁছানোর প্রচেষ্টায় ব্যবহার করে থাকে অভিবাসীরা।

সংবাদ মাধ্যমটি বলছে, মেক্সিকোতে অভিবাসীদের সাথে সম্পর্কিত সড়ক দুর্ঘটনা অস্বাভাবিক কোনো ঘটনা নয়। উত্তর আমেরিকার এ দেশটিতে অনেক লোক অননুমোদিত ও খারাপভাবে রক্ষণাবেক্ষণ করা যানবাহনে দেশটি অতিক্রম করে মার্কিন সীমান্তে পৌঁছানোর চেষ্টা করে থাকে।

কিছুদিন আগেও ঐ প্রদেশে অভিবাসীদের বহনকারী আরেকটি ট্রাক উল্টে ২ অভিবাসী নিহত হয়। এর আগে ২০২১ সালে অভিবাসীদের বহনকারী একটি ট্রাক দক্ষিণাঞ্চলীয় শহর টাক্সটলা গুতেরেজের কাছে হাইওয়েতে উল্টে গিয়ে ৫৬ জন নিহত হয়েছিলেন।

অভিবাসীরা প্রায়ই মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রের সীমান্তে যাওয়ার জন্য ট্রাক ও বাস ব্যবহার করে। এ ভ্রমণে তারা প্রায়শই অনিরাপদ, অবৈধ বা গোপনে কোনো পরিবহনের মধ্যে লুকিয়ে থাকে। ফলে দুর্ঘটনা কোনো অস্বাভাবিক ব্যাপার নয়।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা