সারাদেশ

মিয়ানমারের গুলি এসে পড়লো বাংলাদেশে, সীমান্তে আতঙ্ক

টেকনাফ প্রতিনিধি

মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে ছোড়া একটি গুলি বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে। বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) ভোরে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সীমান্তের তুমব্রু এলাকায় বাসিন্দা মাহমুদুল হাসানের বাড়ির টিনের চালে এসে ওই গুলিটি পড়ে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ ঘটনার পর থেকে স্থানীয়দের মধ্যে নতুন করে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয়রা জানান, বুধবার (২৯ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে মিয়ানমারের ওপারে প্রচণ্ড গোলাগুলির শব্দ শুনতে পান তারা। সকালে মাহমুদুল হাসানের বাড়ির টিনের চালে এসে একটি গুলি পড়ে। এতে টিনের চালের একাংশ কাটা পড়ে।

খবর পেয়ে তুমব্রু বিওপির বিজিবি ও ঘুমধুম পুলিশের পৃথক দল ঘটনাস্থল পরিদর্শন করে। পরে তাজা গুলিটি ঘুমধুম পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে যায়।

ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (পরিদর্শক) মো. জাফর ইকবাল বলেন, ‘তুমব্রু সীমান্তে ওই বাড়ি থেকে তাজা গুলিটি উদ্ধার করা হয়েছে।’

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী বলেন, ‘মিয়ানমারের অভ্যন্তরে তাদের নিজেদের গ্রুপের সঙ্গে গোলাগুলি হয়। এর একটি গুলি আমাদের বাংলাদেশ অভ্যন্তরে এসে পড়ে। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’

উল্লেখ্য, গত কয়েক সপ্তাহ বন্ধ থাকার পর ফের মিয়ানমার অভ্যন্তরে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত এলাকার বাসিন্দাদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

ময়মনসিংহে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও দুজনের মৃত্যু হয়েছে।...

এক শিক্ষার্থীর জন্য প্রতিদিন ৫ কিলোমিটার হাঁটেন শিক্ষক

প্রতিদিন সময়মতো বিদ্যালয়ে পৌঁছাতে অনেক শিক্ষকই বাড়ি থেকে বের হন ভোরে। কেউ যান...

আসিফ মাহমুদের বিরুদ্ধে দেশে-বিদেশে সম্পদ গড়ার অভিযোগ: দুদক

সাবেক উপদেষ্টা ও এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার বিরুদ্ধে বিভিন্ন দ...

শেল্টনকে হারিয়ে ইউএস ওপেন চ্যাম্পিয়ন জভেরেভ

২০০৩ সালের পর প্রথমবারের মতো ইউএস ওপেনের পুরুষ এককে শিরোপা জয়ের সুযোগ পেয়েছিল...

দেশে ফিরে বিমানবন্দরে যা বললেন বাঁধন

ইতালিতে হামলা ও হেনস্তার শিকার হওয়ার কয়েক দিন পর দেশে ফিরেছেন অভিনেত্রী আজমের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা