ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক

মিসরে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল ৩ কূটনীতিকের

আন্তর্জাতিক ডেস্ক

মিসরের জনপ্রিয় পর্যটন শহর শারম এল-শেখে এক সড়ক দুর্ঘটনায় কাতারের তিন কূটনীতিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন।

নিহতদের মধ্যে রয়েছেন কাতারি আমিরি দিওয়ানের উচ্চপদস্থ কর্মকর্তারা।

রবিবার (১২ অক্টোবর) কায়রোতে অবস্থিত কাতার দূতাবাস এবং মিসরের সরকারি সূত্রে এই তথ্য জানানো হয়।

দূতাবাস জানায়, নিহত তিনজন হলেন—সাউদ বিন থামার আল থানি, আব্দুল্লাহ আল-ঘানেম আল-খায়ারিন এবং হাসান জাবের আল-জাবের। তারা সরকারি দায়িত্ব পালনের সময় এ দুর্ঘটনার শিকার হন।

আহত দুই কূটনীতিক হলেন—আব্দুল্লাহ ঈসা আল-কুওয়ারি ও মোহাম্মদ আব্দুল আজিজ আল-বুয়াইনাইন। তাদের শারম এল-শেখ আন্তর্জাতিক হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

এক্স (পূর্বতন টুইটার)-এ দেওয়া এক বিবৃতিতে কাতার দূতাবাস জানায়, আমাদের কর্মকর্তাদের মৃত্যুর ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। আহতদের সর্বোচ্চ চিকিৎসা নিশ্চিত করা হচ্ছে।

দূতাবাস আরও জানায়, নিহত ও আহত কূটনীতিকদের আজই একটি কাতারি বিমানে করে দোহা পাঠানো হবে।

এদিকে মিসরের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আল-কাহেরা নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে, চালকের স্টিয়ারিং নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় দুর্ঘটনাটি ঘটে।

সূত্র: মিডল ইস্ট আই

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা