ছবি: সংগৃহীত
অপরাধ

মিরসরাইয়ে জমি বিরোধে ভাতিজার ইটের আঘাতে চাচা নিহত

চট্টগ্রাম ব্যুরো:

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় জমি সংক্রান্ত বিরোধের জেরে ভাতিজার ইটের আঘাতে চাচা নিহত হয়েছেন। সোমবার (১৫ ডিসেম্বর) সকালে উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের উত্তর সোনাপাহাড় এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত আবুল কালাম (৫৭) উত্তর সোনাপাহাড় গ্রামের ফজলে রহমান বেপারী বাড়ির বাসিন্দা। তিনি ওই গ্রামের ফজলে রহমানের চতুর্থ সন্তান। অভিযুক্ত ভাতিজা মো. হেলাল নিহতের ভাই মৃত তাহের আহাম্মদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আবুল কালামের সঙ্গে তার ভাতিজা হেলালের বিরোধ চলছিল। সোমবার সকালে জমি সংক্রান্ত বিষয় নিয়ে দুজনের মধ্যে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে উত্তেজিত হয়ে ভাতিজা হেলাল ইট দিয়ে আঘাত করলে আবুল কালাম গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঘটনার পর থেকেই অভিযুক্ত হেলাল পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

নিহতের বড় ভাই আবুল খায়ের বলেন, “আগে জমি নিয়ে তেমন কোনো বিরোধ ছিল না। হঠাৎ করেই এই সমস্যা তৈরি হয়। কখনো ভাবিনি বিষয়টি এমন ভয়াবহ পরিণতি ডেকে আনবে। নিজের ভাইয়ের ছেলের হাতেই ভাইকে হারাতে হলো—এটা মেনে নেওয়া খুব কষ্টকর।”

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী নাজমুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। জমি সংক্রান্ত বিরোধের জেরে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। অভিযুক্তকে গ্রেপ্তারের জন্য আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা