সংগৃহীত
জাতীয়

মার্কিন উপদেষ্টা পরিচয় দেয়া ব্যক্তি ভুয়া

নিজস্ব প্রতিবেদক: মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা হিসেবে পরিচয় দেওয়া ব্যক্তিকে ‘ভুয়া’ আখ্যা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, তাকে গ্রেফতার করা উচিত বলে মনে করেন তিনি।

রোববার (২৯ অক্টোবর) রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে রাজনৈতিক সহিংসায় আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বাইডেন এতো আহাম্মক না যে এরকম লোককে এখানে পাঠাবে। সে যদি সংঘর্ষের কথা বলে, তাকে সাথে সাথে গ্রেফতার করা উচিত।

বিদেশি নাগরিক এসে দেশে সহিংসতার জন্য আহ্বান জানাচ্ছেৃ, তাকে গ্রেফতার করা উচিত। সে যেই হোক, কোনো বিষয় নয়। এটা একটা ভুয়া লোক, একে গ্রেফতার করা উচিত।

সরকার মার্কিন প্রেসিডেন্টের উপদেষ্টার পরিচয় দেওয়া ব্যক্তির পরিচয় জানতে পেরেছে কি না- জানতে চাইলে তিনি বলেন, না, আমি জানি না। আমেরিকান মিশন বলছে, তারা ওকে চিনে না। তার নাম দেখে সন্দেহ হয়।

তাই এটা চেক করতে হবে, সন্দেহ আছে। নিরাপত্তার লোকেরা চেক করলে ভালো। অন্য দেশে এসে সহিংসতার আহ্বান দেবে, এরকম লোককে গ্রেফতার করা উচিত।

তাকে গ্রেফতার করা হবে কি না- জানতে চাইলে ড. এ কে আব্দুল মোমেন বলেন, আমি আলাপ করি। দেখি সরকারের যারা এর সাথে সম্পৃক্ত, তাদের সাথে আলাপ করি।

কিন্তু আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, অন্য দেশের লোক আরেক দেশে এসে সহিংসতার কথা বললে, তাকে অবশ্যই গ্রেফতার করা উচিত।

এ সময় পুলিশের ওপর হামলা অগ্রহণযোগ্য জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, যারা জ্বালাও-পোড়াও করেছে, মানুষ হত্যা করেছে, বিশেষ করে পুলিশকে যারা অত্যাচার করেছে, হাত তুলেছে বা মেরেছে, তাদের লজ্জা পাওয়া উচিত, অনুশোচনা করা উচিত।

কারণ একটা ফোর্স মানুষের সেবার জন্য আছে, তার ওপর অত্যাচার করেছে। যে দল এটা করেছে, তাদের প্রত্যেকের এটা নিয়ে লজ্জা পাওয়া উচিত। পাবলিকলি পুলিশের কাছে তাদের অনুশোচনা করা ও অনুতপ্ত হওয়া উচিত।

তিনি আরও বলেন, যারা এসব করেছে তারা অমানুষ। তারা তো মানবতার ধারে কাছে নেই। একজন পুলিশ মারা গেছে, অস্বাভাবিক মৃত্যু। এটা গ্রহণযোগ্য নয়। কোনোভাবে গ্রহণযোগ্য নয়।

যারা এটা করেছে, তাদের শাস্তি হওয়া উচিত। ভালো শাস্তি, দৃষ্টান্তমূলক শাস্তি। যেন ভবিষ্যতে পুলিশের ওপর কেউ আর হাত না তোলে। পুলিশ বাহিনীর ওপর এ ধরনের হামলা সামনে হবে না বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা