সারাদেশ

মাদকবিরোধী অভিযানকালে ভিডিও করায় ‘অশালীন ভঙ্গি’, দুই পুলিশ সদস্যকে অবরুদ্ধ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ঘোড়াঘাটে মাদকবিরোধী অভিযান চলাকালে স্থানীয় লোকজন ভিডিও ধারণ করায় পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ক্ষেপে অশালীন ভঙ্গি করেন বলে অভিযোগ। এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ক্ষুব্ধ জনতা পুলিশের দুই সদস্যকে অবরুদ্ধ করে রাখেন। পরে সেনাবাহিনীর টহল দল, স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও পুলিশ কর্মকর্তারা গিয়ে তাঁদের উদ্ধার করেন।

শুক্রবার (১৮ জুলাই) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে উপজেলার সিংড়া ইউনিয়নের বিরাহিমপুর গুচ্ছগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে। অভিযানে সাতটি ইয়াবাসহ সাধন চন্দ্র মোহন্ত (৪০) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করে পুলিশ। তিনি বইদর গ্রামের অনন্ত চন্দ্র মোহন্তের ছেলে। পুলিশের ওই দুই সদস্য হলেন ঘোড়াঘাট থানার এসআই নজরুল ইসলাম ও সহকারী উপপরিদর্শক (এএসআই) পরিতোষ কুমার রায়।

প্রত্যক্ষদর্শী ও সিংড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সাজ্জাত হোসেনের ভাষ্য, বিকাল পাঁচটার দিকে পুলিশের ওই দুই কর্মকর্তা মাদকবিরোধী অভিযানে গেলে এক ব্যক্তিকে ইয়াবাসহ আটক করেন। পুলিশ মাদক ব্যবসায়ীর কাছ থেকে উদ্ধার করা ইয়াবাগুলো গণনা করছিলেন। এ সময় স্থানীয় উৎসুক জনতা সেখানে উপস্থিত হয়ে পুলিশের অভিযান দেখছিলেন। কেউ কেউ ভিডিও করছিলেন। এতে এসআই নজরুল ইসলাম ক্ষেপে গিয়ে জনতার উদ্দেশে অশ্লীল কথা বলেন। এ সময় একজন দৃশ্যটি মুঠোফোনে ধারণ করার চেষ্টা করেন। তখন তিনি ক্ষেপে নিয়ে অশ্লীল ভঙ্গি করেন, অশ্লীল ভাষায় গালাগাল করেন। এতে উত্তেজিত হয়ে ওঠেন স্থানীয় লোকজন। পরে জনতা পুলিশের ওই দুই সদস্যকে পাশের একটি মার্কেটের গুদামে অবরুদ্ধ করে রাখেন।

খবর পেয়ে ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম, ইউপি চেয়ারম্যান ও সেনাবাহিনীর টহল দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। পরে পুলিশের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হলে স্থানীয় লোকজন শান্ত হন।

ঘোড়াঘাট থানার পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ‘মাদকবিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে আটকের পর স্থানীয় কিছু উচ্ছৃঙ্খল জনতা পুলিশের সঙ্গে তর্কবিতর্কে জড়ায়। স্থানীয় জনতা বলেছে, পুলিশ নাকি তাদের সঙ্গে খারাপ আচরণ করেছে। এটি আমরা তদন্ত করে দেখব।’ অভিযানে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁকে আজ শনিবার আদালতে পাঠানো হবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

৮৪ বছর বয়সে অমিতাভের আক্ষেপ

বলিউডের কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চনের ক্যারিয়ার প্রায় ছয় দশকের। অভিনয় দিয়ে...

জ্বালানি সংকট সমাধানে সরকারি উদ্যোগে আশাবাদী ব্যবসায়ীরা

শিল্পকারখানায় নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সরকারের দীর্ঘমে...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

ভবিষ্যৎমুখী আইনেই এগোবে বাংলাদেশ

ভবিষ্যৎমুখী আইন প্রণয়নই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নেওয়ার চাবিকাঠি বলে মন্ত...

শিক্ষাঙ্গনে রাজনীতি নয়, চাই মুক্তবুদ্ধির চর্চা

শিক্ষককে হতে হয় জ্ঞানের বাহক, বিবেক জাগ্রত করার সহযাত্রী এবং মানুষ গড়ার কারিগ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা