সংগৃহিত
লাইফস্টাইল

মাউথ আলসার দূর করার উপায়

লাইফস্টাইল ডেস্ক: শীতকালে খুব পরিচিত একটি সমস্যা হলো মাউথ আলসার। এই সমস্যায় ভোগেননি এমন মানুষ কমই পাওয়া যাবে। মাউথ আলসার দেখা দিলে তা ঠোঁট, জিভ, মুখের ভেতরে ঘা হতে পারে। এতে খাওয়া, কথা বলা ইত্যাদিতেও সমস্যা হয়। বিশেষ করে ঝাল বা মসলাদার কোনো খাবার তো খাওয়াই যায় না। তবে মাউথ আলসার ঘরোয়া উপায়ে সারানো সম্ভব। মুখের ভেতরে বলে সেসব ঘরোয়া টোটকা সাবধানে ব্যবহার করতে হবে।

এবার জেনে নেওয়া যাক মাউথ আলসার দূর করার ঘরোয়া উপায়-

১) মধু ব্যবহার:

মধু অনেক উপকারী একটি উপাদান। এটি নানা রোগের চিকিৎসায় কাজে লাগে। আপনার যদি মাউথ আলসারের মতো সমস্যা দেখা দেয় তাহলে সেক্ষেত্রে কাজে লাগাতে পারেন মধু। এটি জ্বালা কমাতে কাজ করবে। আবার মধু পেটে চলে গেলেও কোনো অসুবিধা নেই, বরং পুষ্টি মিলবে। তাই মধু ব্যবহার করে সহজেই এই সমস্যা থেকে মুক্তি পেতে পারেন।

২) বেকিং সোডার ব্যবহার:

মাউথ আলসারের ক্ষেত্রে কার্যকরী একটি উপাদান হতে পারে বেকিং সোডা। সেজন্য আপনাকে প্রথমে সম পরিমাণ বেকিং সোডা আর পানি নিন। এবার এই দুই উপাদান একসঙ্গে ভালো করে মিশিয়ে নিন। এবার মিশ্রণটি মাউথ আলসারের স্থানে লাগিয়ে নিন। শুকিয়ে গেলে মুখ ধুয়ে ভালো করে গার্গল করে নিন। এভাবে ব্যহার করলে উপকার পাবেন।

৩) নারিকেল তেল ব্যবহার:

নারিকেল তেল মূলত আমরা চুলে ব্যবহার করে থাকি। এর পাশাপাশি অনেকে ত্বকের যত্নেও নারিকেল তেল ব্যবহার করেন। তবে এই তেল আপনার মাউথ আলসারের ক্ষেত্রেও আরাম দিতে পারে। সেজন্য সামান্য খাঁটি নারিকেল তেল নিন। এবার সেই তেল মাউথ আলসারের স্থানে ব্যবহার করুন। এতে কষ্ট অনেকটাই কমে আসবে।

৪) টুথপেস্ট ব্যবহার:

টুথপেস্ট কেবল দাঁত পরিষ্কারেই কাজে লাগে না, এটি ব্যবহার করতে পারেন মাউথ আলসার দূর করার ক্ষেত্রেও। আপনার যদি মাউথ আলসার দেখা দেয় তাহলে সেখানে লাগাতে পারেন টুথপেস্ট। টুথপেস্টের ঝাঁঝালো স্বাদ আপনার মুখে কিছুটা জ্বালার কারণ হতে পারে। তবে কিছুক্ষণ এভাবে রেখে দিলেই তা মাউথ আলসার সারাতে কাজ করবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

প্রবাসীদের নিরাপত্তা ও আইন মানতে ১০ নির্দেশনা

বিদেশে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের জন্য ১০ দফা জরুরি নির্দেশনা জারি করেছে প্র...

‘আন্ধার’-এ তুষির লুক দেখে মুগ্ধ ভক্তরা

বাংলাদেশি চলচ্চিত্রে ভৌতিক ঘরানার নতুন সংযোজন হতে যাচ্ছে নির্মাতা রায়হান রাফী...

অস্ত্র সমর্পণের আগে ইসরায়েলি বাহিনীর বিদায় চায় হামাস

গাজা উপত্যকা থেকে ইসরায়েলি বাহিনী সম্পূর্ণভাবে প্র...

প্রকাশ্যে ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড’-এর প্রথম ট্রেইলার

বহুল প্রতীক্ষিত ‘জুমানজি: ওপেন ওয়ার্ল্ড&rsqu...

টুথপেস্টে ব্রণ সারে—মিথ নাকি বাস্তবতা?

ব্রণ একটি সাধারণ ত্বকের সমস্যা, যা মূলত লোমকূপ বন্ধ হয়ে প্রদাহ সৃষ্টি হলে দেখ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা