দিনাজপুর প্রতিনিধি
সারাদেশ

ভ্রাতৃত্ব ও সমৃদ্ধির বাংলাদেশ চায় ছাত্রশিবির

দিনাজপুর প্রতিনিধি

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, ইসলামী ছাত্রশিবির একটি আদর্শ সমাজ প্রতিষ্ঠা করতে চায়। এই লক্ষ্য অর্জনে ছাত্রশিবিরের কর্মীদেরকে আধুনিক জাহেলিয়াতের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে হবে। একইসাথে শিবিরকর্মীদের মধ্যে সততা থাকা অপরিহার্য। তিনি সকলকে সততার সাথে দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান।

বুধবার (২৩ এপ্রিল) বিকেল সাড়ে ৫টায় দিনাজপুর শিশু একাডেমী মিলনায়তনে ইসলামী ছাত্রশিবির দিনাজপুর শহর শাখা আয়োজিত ছাত্র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শিবির সভাপতি আরও বলেন, জুলাই স্পিরিটকে ধারণ করে এ দেশকে ও সমাজকে এগিয়ে নিতে হবে। এটাই আমাদের সকলের প্রত্যাশা।

সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেন, নির্বাচন হবে এবং হওয়া উচিত। তবে তা যেন একেবারে দীর্ঘায়িত না হয়, আবার খুব তাড়াহুড়া করেও যেন না হয়। তিনি বলেন, ৫ আগস্টের পর সংস্কারগুলোর কোন দৃশ্যমান ফলাফল এখনও দেখা যাচ্ছে না। প্রয়োজনীয় সংস্কার সম্পন্ন করে একটি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হোক, এটাই আমরা চাই।

দিনাজপুর শহর ছাত্রশিবিরের সভাপতি মোশফিকুর রহমানের সভাপতিত্বে এবং শহর শিবিরের সেক্রেটারি মাসুদ রানার সঞ্চালনায় উক্ত ছাত্র সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি রাজিবুর রহমান পলাশ। এছাড়াও সমাবেশে দিনাজপুর শহর ছাত্রশিবিরের কয়েকজন সাবেক দায়িত্বশীল বক্তব্য রাখেন।

এদিকে, ছাত্র সমাবেশের পর ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম স্থানীয় বন্ধন কমিউনিটি সেন্টারে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। সেখানে তিনি বলেন, জুলাই আগস্টের পর মানুষের মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার মতো একটি অবস্থা তৈরি হয়েছে। তিনি আরও বলেন, ছাত্রশিবির ভ্রাতৃত্ব ও সমৃদ্ধির বাংলাদেশ চায়। আমাদের প্রতিটি পদক্ষেপে চ্যালেঞ্জ রয়েছে এবং এই চ্যালেঞ্জগুলো সম্মিলিতভাবে মোকাবেলা করতে হবে। দেশ গঠনে নিজ নিজ জায়গা থেকে ভূমিকা রাখতে হবে। তাহলেই আমরা একটি স্বপ্নের বাংলাদেশ গড়তে সক্ষম হবো। তিনি আরো দৃঢ় কণ্ঠে বলেন, ছাত্রশিবির একটি আদর্শিক বিজয় চায় এবং এই বিজয়ের জন্য প্রয়োজনে জীবন উৎসর্গ করতেও তারা প্রস্তুত রয়েছে।

উক্ত সুধী সমাবেশে দিনাজপুর জেলা জামায়াতের আমির অধ্যক্ষ আনিসুর রহমান ও সেক্রেটারি মুহাদ্দিস ড. এনামুল হক বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা