সংগৃহিত
রাজনীতি

ভোটারদের ভয় দেখাতেই বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, যারা ভোটাধিকার প্রয়োগ করতে ভোট কেন্দ্রে আসতে চান তাদেরকে ভয়-ভীতি দেখানোর জন্যই বিএনপি উদ্দেশ্যপ্রণোদিতভাবে সন্ত্রাসী কর্মকান্ড চালাচ্ছে ।

তিনি বলেন, ভোটাধিকার একজন নাগরিকের সাংবিধানিক অধিকার। ককটেল বিস্ফোরণ, অগ্নিসংযোগসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে কাউকে বাধা দেওয়া যাবে না। কারণ দেশের জনগণের সাংবিধানিক চর্চায় বাধা দেওয়ার ক্ষমতা কারো নেই।

শনিবার আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে এসে ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বিএনপির সন্ত্রাসী কর্মকান্ড সম্পর্কে অভিযোগ জানান। পরে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, জাতীয় নির্বাচনে বিএনপি'র এসব সন্ত্রাসী কর্মকান্ডের বিষয়ে অভিযোগ জানাতে ইসিতে এসেছিলাম। এ বিষয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জানানো হয়েছে। নির্বাচন কমিশন আমাদের আশ্বস্ত করেছে। তারা জানিয়েছে সরকারের নির্বাহী বিভাগ এবং স্বরাষ্ট্রমন্ত্রণালয়কে তারা বিষয়টি জানাবেন।

তিনি বলেন, বাংলাদেশের সকল নাগরিক, নির্বাচনে অংশগ্রহণকারী সকল প্রার্থী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে আমরা আহ্বান জানিয়েছি তারা যাতে গণতন্ত্রের উৎসব এই নির্বাচনকে নিরাপদ রাখার জন্য, ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করাতে তারাও যাতে সতর্ক থাকে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে সহায়তা করে।

সব ষড়যন্ত্র-ভয় উপেক্ষা করে ৭ জানুয়ারি রোববার গণতন্ত্রের উৎসবে অংশ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে যে উৎসবের পরিবেশ বিরাজ করবে সেখানে সাধারণ জনগণ ভোটকেন্দ্রে আসবেন এবং তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

বিপ্লব বড়ুয়া বলেন, নির্বাচনকে কেন্দ্র করে মানুষদের মধ্যে যে আগ্রহ ও উৎসবের আমেজ বিরাজ করছে। সে কারণে সংখ্যাগরিষ্ঠ ভোটার উৎসাহ আগ্রহ নিয়েই তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

আওয়ামী লীগের প্রতিনিধি দলে আরো ছিলেন দলের আইন সম্পাদক নাজিবুল্লাহ হিরু, কার্যনির্বাহী সদস্য তারানা হালিম, উপ-দফতর সম্পাদক সায়েম খান ও যুব মহিলা লীগের সভাপতি ডেইজি সারওয়ার।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা