সংগৃহিত
জাতীয়

ভুটানের রাজা ঢাকায় আসছেন সোমবার

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল ৪ দিনের সফরে ভুটানের রাজা জিগমে খেসার নামগিয়েল ওয়াংচুক ঢাকায় আসছেন। ১১ বছর পর আবারও বাংলাদেশের আমন্ত্রণে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে অংশ নিবেন তিনি।

ঢাকা সফরকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধ ও বঙ্গভবনে রাষ্ট্রপতি আয়োজিত অনুষ্ঠানে যোগ দেবেন ভুটানের রাজা ওয়াংচুক।

জানা গেছে, এ সফরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক করবেন তিনি। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গেও তার বৈঠক হতে পারে। ভুটানের রাজার এ সফরে ২ দেশের মধ্যে কয়েকটি সমঝোতা স্মারক ও চুক্তি নবায়ন হতে পারে।

সেই সঙ্গে কুড়িগ্রামে ভুটানের বিনিয়োগের জন্য বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপন, বিদ্যুৎ, কৃষি, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাতে সহযোগিতার বিষয়ে সফরে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। তার সফর নিয়ে আজ সাংবাদিকদের ব্রিফ করবেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।

উল্লেখ্য, গত জানুয়ারিতে বাংলাদেশের নতুন সরকার গঠিত হওয়ার পর ভুটানের রাজাই হচ্ছেন সর্বোচ্চ পর্যায়ের বিদেশি অতিথি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন  মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূত 

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা