ছবি: চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
সারাদেশ

ভিজিএফ চালসহ ইউপি সদস্যের ভাতিজা আটক

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নে ৩৭টি ভিজিএফ কার্ডের চালসহ ইউপি সদস্য জোবদুল করিমের ভাতিজা ও এক ভ্যান চালককে আটক করে স্থানীয় জনতা।

রোববার (২৩ মার্চ) দুপুরে উপজেলার দাইপুখুরিয়া ইউনিয়নের বারিকবাজারে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন দাইপুখুরিয়া ইউপির ৪ নং ওয়ার্ড সদস্য জোবদুল করিমের ভাতিজা ও উত্তর মকিমপুর গ্রামের মেসের আলীর ছেলে লিটন আলী ও ভ্যান চালক একই গ্রামের মৃত্যু রেস মোহাম্মদের ছেলে ভিখু আলী।

স্থানীয়রা জানান, গরীব ও অসহায়দের জন্য ঈদ উপহার হিসেবে সরকারিভাবে ১০ কেজি চাল বিতরণ করা হয়। স্থানীয়দের সন্দেহ হলে দাইপুখুরিয়া ইউপি সদস্য জোবদুল করিম (পারুল) সরকারি চাল অবৈধভাবে নিয়ে যাচ্ছে এই সময় স্থানীয় জনতা ইউপি সদস্য জোবদুল করিম (পারুল) এর ভাতিজা ও ভ্যান চালককে আটক করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের জিন্মায় ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।

ভ্যান চালক ভিখু আলী বলেন, এই ভ্যানের আগে এক ভ্যান চাউল পারুল মেম্বারের বাসায় রেখে এসেছি, দ্বিতীয় বার জনগণ আমাকে আটক করেছে। অভিযুক্ত ইউপি সদস্য জোবদুল করিম পারুলকে মোবাইলফোনে এ ব্যাপারে যোগাযোগ করার চেষ্টা করা হলে মোবাইলফোন বন্ধ পাওয়া যায়।

দাইপুখুরিয়া ইউপি চেয়ারম্যান আলমগীর রেজা বলেন , আমার ইউনিয়নের ইউপি সদস্যের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তদন্ত করে প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে।

শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আযাহার আলী জানান, বিষয়টা অবগত হয়েছি, অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা