সংগৃহিত
সারাদেশ

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় নিহত ৪

জেলা প্রতিনিধি : ফরিদপুর জেলার ভাঙ্গায় পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। আহতদের ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

শনিবার (১১ মে) সকাল ৮টায় ফরিদপুর-বরিশাল মহাসড়কের কৈডুবি সদরদী ও বেলা ১১টায় হামেরদী নামক স্থানে পৃথক এ দুর্ঘটনা দুটি ঘটে।

হামেরদী দুর্ঘটনায় নিহতরা হলেন- কাশেম শিকদার (৪০), তার পুত্র মোরসালিন (৮) ও তার আপন ভাই নাজমুল শিকদার (৩৭)। সকলের বাড়ি গোপালগঞ্জ জেলার মোকসুদপুর উপজেলার কোয়ালদিয়া গ্রামে।

অপরদিকে, কাইডুবি সদরদীতে দুর্ঘটনায় ভাঙ্গা উপজেলার খামিনারবাগ গ্রামের শাহাদাত হোসেনের মেয়ে শ্রাবন্তী আক্তার (১৬) নিহত হয়েছেন।

ভাঙ্গা হাইওয়ে থানার এসআই আব্দুল বাকি জানান, শনিবার ফরিদপুর- বরিশাল মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় পিতা-পুত্র, আপন ভাই ও এক স্কুলছাত্রী নিহত হয়েছে।

তিনি জানান, শনিবার বেলা ১১টার সময় ভাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে ফরিদপুর যাচ্ছিলেন পিতা, পুত্র ও আপন ভাই। পথিমধ্যে ভাঙ্গা উপজেলার হামিরদী নামক স্থানে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল দুর্ঘটনায় পড়ে। এতে ঘটনাস্থলে পুত্র মোরসালিন নিহত হয়।

এ সময় গুরুতর আহত হয় আপন দুই ভাই কাশেম শিকদার ও নাজমুল শিকদার। তাদের দুই ভাইকে ভাঙ্গা থেকে ফরিদপুর মেডিক্যালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১২টার সময় তাদের দুই ভাইকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় সংশ্লিষ্ট পরিবারের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

অপরদিকে, একই সড়কে সকাল ৮টার সময় ভাঙ্গা উপজেলার কৈডুবি সদরদী নামক স্থানে হানিফ পরিবহনের ধাক্কায় ব্যাটারিচালিত ইজিবাইকের ৩ জন যাত্রী গুরুতর আহত হয়। আহতদের ভাঙ্গা থেকে ফরিদপুরের স্থানান্তর করা হলে সেখানে চিকিৎসারত অবস্থায় শ্রাবন্তী নামের স্কুলছাত্রী মারা যান।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে জানিয়ে ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল বাকি বলেন, এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

থামছেই না হামের ভয়াল থাবা

দেশজুড়ে হামের সংক্রমণ এখনো নিয়ন্ত্রণে আসেনি। বিশেষ এমআর টিকাদান কর্মসূচি শুরু...

সাবেক ডেপুটি গভর্নরের ৩ বছরের কারাদণ্ড

সম্পদ বিবরণী দাখিল না করায় দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় বাংলাদেশ ব্যা...

প্রেমের ‘নতুন ঠিকানা’ আন্দোলনের মিছিল

“মিছিলেও প্রেম হোক, ভেঙে যাক মোহ, তুমি সাজো ব্যারিকেড, আমি বিদ্রোহ&rdqu...

আশুলিয়ায় ভবন নির্মাণকাজে বিদ্যুৎস্পৃষ্টে মৃত্যু

সাভারের আশুলিয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রবিউল ইসলাম (২৬) নামে এক নির্মাণ শ্রমিকের...

মেঘাচ্ছন্ন ঢাকার আকাশ, দুপুর পর্যন্ত বজ্রবৃষ্টির সম্ভাবনা

রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় মঙ্গলবার (২৮ জুলাই) দুপুর পর্যন্ত আকাশ মেঘলা থে...

ধানুশের পর নতুন প্রেমের গুঞ্জনে ম্রুনাল

দক্ষিণী সিনেমার জনপ্রিয় সুপারস্টার ধানুশের সঙ্গে প্রেম ও বিয়ের গুঞ্জনের রেশ ক...

যে রাশির মানুষ সহজেই প্রেমে পড়েন

শুভ দৃষ্টির বিনিময়েই নাকি অনেক সময় প্রেমের শুরু হয়। তবে কারও প্রেমে পড়ার বিষয়...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

যেসব জিনিসে থাকে মাইক্রোপ্লাস্টিক

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি নিয়ে উদ্বেগের মধ্যেই নতুন করে আলোচনায় এ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা