ছবি-সংগৃহীত
বিনোদন

ব্যক্তিগত জীবন আড়ালে রাখতে চাই

বিনোদন ডেস্ক: ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পার্নো মিত্র বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন। তিনি বাংলাদেশের জনপ্রিয় নির্মাতা মোস্তফা সরওয়ার ফারুকী নির্মিত ‘ডুব’ সিনেমায় অভিনয় করেছেন।

৩৬ বছর বয়সী এই অভিনেত্রী কাজের পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়ে বহুবার আলোচনায় এসেছেন।

অভিনেত্রী পার্নো মিত্র ভারতীয় একটি সংবাদমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন। সেখানে জানতে চাওয়া হয় পার্নো কি এখন সিঙ্গেল? তিনি এই প্রশ্নের জবাবে বলেন, ‘কেন বলব? কী মনে হয়?’

‘ইন্ডাস্ট্রিতে অনেক কথাই শোনা যায়’ প্রশ্নের জবাবে পার্নো বলেন, দেখুন, আমার ব্যক্তিগত জীবনটা সব সময় আড়ালেই রাখতে চাই। এটা নিয়ে কথা বলতে চাই না। আমি খুবই আনন্দে রয়েছি।

বিয়ে নিয়ে পরিকল্পনার বিষয়ে পার্নো মিত্র বলেন, ‘আগে পাত্র পাই। ঠিক সময়ে জানিয়ে দেব।’

টালিগঞ্জে কান পাতলে শোনা যায়, পরিচালক মৈনাক ভৌমিকের সঙ্গে প্রেম ছিল পার্নো মিত্রর। যদিও পার্নো-মৈনাক বরাবরই বলে এসেছেন, তারা কেবলই বন্ধু। কিন্তু ইন্ডাস্ট্রির ঘনিষ্ঠ মহল বলে বন্ধুত্বর চেয়েও তাদের মাঝে আরো বেশি কিছু ছিল।

পরবর্তীতে গুঞ্জন চাউর হয়, রনি নামে এক যুবকের সঙ্গে পার্নো সম্পর্কে জড়িয়েছেন। রনি তার পুরোনো বন্ধু। তবে এ নিয়ে কখনো মুখ খুলেননি পার্নো।

প্রসঙ্গত, ২০১১ সালে ‘রঞ্জনা আমি আর আসবো না’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন পার্নো মিত্র। এরপর ‘বেডরুম’, ‘আমি আর আমার গার্লফ্রেন্ডস’, ‘অপুর পাঁচালী’, ‘রাজকাহিনী’সহ বেশ কিছু সিনেমায় তিনি অভিনয় করেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

সাভারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল-ককটেল বিস্ফোরণ, আটক ৮

ঢাকার সাভারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে ৮ জনকে আটক করেছে পুলিশ...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা